শিরোনাম
◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৫:৫৬ বিকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কাল বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

মনিরুল ইসলাম : দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বড় ৩ দল বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার নেতৃত্বে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার দুপুরে সংবাদ সম্মেলেন এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, রোববার (৩১ আগস্ট) বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হবে বলে। আলাদাভাবে তিনটি বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার নেতৃত্বে আজকের সভায় বেশ কয়েকজন উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় বিচারবিভাগীয় তদন্তের নেতৃত্বে হাইকোর্টের একজন বিচারপতি থাকার সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানান শফিকুল আলম।

শনিবার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

শফিকুল আলম বলেন, ‘আহত নুরের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি নুরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘নুর ও তার দলের অন্যান্য আহত সদস্যদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে গুরুতর আহতদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার এই ঘটনার সম্পূর্ণ বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছেন এবং যারা দায়ী তাদের আইনের আওতায় আনা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়