শিরোনাম
◈ **২০২৭ সালে ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কানাডা, তালিকায় শীর্ষ ১৫-তে যারা** ◈ হাতে নেই কাজ! বাড়িতে চরম পরিস্থিতি, একাধিক সমস্যায় অভিনেতা শরদ কাপুরের! (ভিডিও) ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ: শ্রমিক অসন্তোষে উত্তাল শিল্পাঞ্চল, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই অভিবাসন ব্যয়ে বড় ফারাক, ১.৫৪ লাখের জায়গায় লাগতে পারে ৭ লাখ টাকা! ◈ প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি এজেন্টকে যুদ্ধপরিকল্পনার পাতা ও ড্রোনের তথ্য দিতেন ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা ◈ যুক্তরা‌স্ট্রের কো‌নো মুখ নেই ইরানকে অভিযুক্ত করার! ওয়াশিংটনকে ধুয়ে দিলো তেহরান ◈ রাইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিস‌কে বড় ব্যবধা‌নে হারা‌লো নেদারল‌্যান্ডস ◈ লাইভ টকশোতে ‘ফালতু লোক’ মন্তব্য, প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছাড়লেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন (ভিডিও) ◈ যুদ্ধের ধ্বংসস্তূপেও থামেনি কোরআনচর্চা, গাজায় এক হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা ◈ বন উজাড় ঠেকাতে পর্নো ভিডিও, ‘অনলি ফার্নস’ থেকে অর্থ সংগ্রহের অভিনব উদ্যোগ অস্ট্রেলীয় শিল্পীর

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০২:০৮ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএফ বাধ্য হয়ে গুলি করে, তবুও আমরা প্রতিবাদ করি: বিজিবি’র মহা পরিচালক

নুরনবী সরকার, লালমনিরহাট: [২] বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহা পরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বাংলাদেশি চোরাচালানকারীরা যখন ভারতে অবৈধ ভাবে প্রবেশ করে ভারতীয় বিএসএফ’কে আক্রমন চালায় তখন বিএসএফ অনেকটা বাধ্য হয়ে গুলি করেন। তারপরও আমরা বরাবরেই ভারতকে বলে আসছি হত্যা কোনো সমাধান নয়। আমরা সীমান্তে হত্যা বন্ধে কাজ করছি। আমরা এসব ঘটনার প্রতিবাদ করে আসছি।

[৩] বৃহস্পতিবার বিকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গুরপোতায় বিজিবি-বিএসএফ’র বৈঠক ও হাতীবান্ধায় ত্রাণ বিতরণ শেষে গণ্যমাধ্যমে এসব কথা বলেন তিনি।

[৪] সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজিবি’র মহা পরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী মাদক প্রসঙ্গে বলেন, যে জিনিসের চাহিদা থাকে সেটা সেভাবেই হোক সরবরাহ হবে, হাতের কাছে পাওয়া যাবে। সে কারণে আমাদের আগে যুব সমাজকে মাদকের ভয়াবহতা নিয়ে ধারনা দিতে হবে।

[৫] দহগ্রাম-আঙ্গুরপোতা সীমান্ত দিয়ে বিভিন্ন সময় রোহিঙ্গা ভারতে যাচ্ছে এ প্রসঙ্গে তিনি বলেন, ওই সীমান্তে কাঁটাতারের বেড়া নেই, সে কারণে এমনটি হচ্ছে। তবুও আমরা চেষ্টা করছি অবৈধ অনুপ্রবেশ বন্ধে।

[৬] এসময় উপস্থিত ছিলেন বিজিবি’র সদর দপ্তরের অতিরিক্ত মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, বিজিবি’র রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান প্রমুখ।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ