শিরোনাম
◈ দুই দশকের বেশি সময়েও থামেনি রাজনৈতিক সহিংসতা, সরকার বদলালেও বদলায়নি সংঘাতের চিত্র ◈ সাধারণ লবণের বদলে পটাশিয়ামসমৃদ্ধ লবণ ব্যবহারে বছরে ৩০ লাখ মৃত্যু ঠেকানো সম্ভব: গবেষণা ◈ হরমুজ প্রণালির বিকল্প জ্বালানি উৎস হিসেবে বিশ্ববাজারে গুরুত্ব বাড়ছে আফ্রিকার, বাড়ছে বিনিয়োগ! ◈ গাজীপুরের শ্রীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাইয়ের ঘরে একসঙ্গে ৪ শাবকের জন্ম, বেড়ে সংখ্যা ১৩ ◈ প্রবাসীর টাকায় পড়াশোনা করে সরকারি চাকরি, সহকর্মীকে বিয়ের পর কারাগারে শিক্ষিকা-প্রেমিক ◈ দেশে আমদানি নির্ভরতা কমাতে ভোলা-চট্টগ্রাম-নরসিংদীতে ৩ নতুন সার কারখানা স্থাপনের উদ্যোগ সরকারের ◈ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা কি সত্যিই সম্ভব, প্রত্যর্পণ ও ট্রাভেল পাস নিয়ে যত জটিলতা ◈ সিঙ্গাপুর হংকং লন্ডন নিউইয়র্কের বাজারে ১ বিলিয়ন ডলারের সার্বভৌম বন্ড ছাড়ছে বাংলাদেশ, দায়িত্বে জেপি মরগান চেজ ◈ নোংরা মোজায় লুকিয়ে জার্মানিতে পাচার হচ্ছিল ৩০০০ মাকড়সা, মূল্য ১৫ লাখ ইউরো ◈ মেসির রাজকীয় বিদায়, রোনালদোর প্রস্থান বিতর্কে— দুই কিংবদন্তির প্রাপ‌্য সম্মান নি‌য়ে প্রশ্ন

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০১:৩৫ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ও চীন দ্বিপক্ষীয় বৈঠকে ২১টি সহযোগিতার সমঝোতা স্বাক্ষর 

খুররম জামান: [২] এ নথিগুলোর মধ্যে বেশিরভাগই সমঝোতা স্মারক। দুটি এশিয়ান দেশের মধ্যে শক্তিশালী উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার দিকে নজর দেওয়া হয়েছে এ সব নথিতে।

[৩] বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক বেলা ১১টা ১০ মিনিটে (স্থানীয় সময়) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে শুরু হয়।

[৪] তার আগে বুধবার সকালে বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

[৫] প্রধানমন্ত্রী গ্রেট হল অব দ্য পিপল প্রাঙ্গণে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তাকে স্বাগত জানান।

[৬] পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশেষভাবে সুসজ্জিত মঞ্চে যান এবং চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন।

[৭] বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ প্রতিনিধি দলের এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

[৮] দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রধানমন্ত্রীদ্বয়ের উপস্থিতিতে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে প্রায় ২১টি সমঝোতা স্মারক সই ও নবায়ন করা হয়।

[৯] বৈঠক শেষে বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার অর্থনৈতিক সহযোগিতা প্রদানের ঘোষণা দিয়েছে চীন। 

[১০]এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই ভেন্যুতে চীনা প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত স্বাগত ভোজসভায় যোগ দেন।

[১১]বিকালে প্রধানমন্ত্রী একই স্থানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। 

[১২] চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সোমবার রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

[১৩] শেখ হাসিনা আজ রাত ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশের উদ্দেশে বেইজিং ত্যাগ করবেন এবং মধ্যরাতের পর তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সম্পাদনা: রাশিদ 

আর/আইএফ

  • সর্বশেষ