শিরোনাম
◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না ◈ যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনির

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৫:৪০ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০৫:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীনতা দিবস উপলক্ষে সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ

সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ

বিপ্লব বিশ্বাস: বাংলাদেশের শান্তি সেনারা শান্তি রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী গত ২৭ মার্চ দক্ষিণ সুদানের ওয়াও শহরের বিভিন্ন হাসপাতালে ফ্রি চিকিৎসা সামগ্রী ও ওষুধ হস্তান্তর করে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা দিবস উপলক্ষে সুদানে অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর ব্যানব্যাট-৬ কণ্টিনজেন বাহার আল গজল এই সব চিকিৎসা সামগ্রী বিরণের সময় উপস্থিত ছিলেন, প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী, ডিজি স্বাস্থ্য মন্ত্রণালয়, ব্যানব্যট-৬ এর কণ্টিনজেন কমাণ্ডার কর্নেল মোহাম্মদ শাফাকাত-উল-ইসলাম, পাবলিক রিলেশন অফিসার লে.কর্নেল মো. রুহুল আমিন, ইণ্টিলিজেনস অফিসার লে.কর্নেল মাকসুদুল আলমসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালের পরিচালকবৃন্ধ। 

ব্যানব্যাট ৬ এর কমাণ্ডার শাফকত উল ইসলাম বলেন, প্রতিমাসে ওয়াও শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় বাংলাদেশ কণ্টিনজেট ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছে। এখানে ওষুধ ও চিকিৎসা সেবা অপ্রতুল্য। স্থানীয় জনসাধারণ সঠিক সেবা থেকে যাতে বঞ্চিত না হয় সেদিক গুরুত্বারোপ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়