শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৮ বিকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ৭টি ককটেল সদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের আলীপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে ককটেল সদৃশ সাতটি বিস্ফোরক বস্তু উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

রবিবার (০১ ফেব্রুয়ারি) ভোর রাত আনুমানিক ৩টার দিকে আলীপুর এলাকার একটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশ। 

অভিযানের সময় ওই বাড়ির একটি কক্ষ থেকে প্লাস্টিকের কৌটায় কসটিপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ সাতটি বস্তু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তুগুলো তাৎক্ষণিকভাবে নিরাপত্তার স্বার্থে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয় এবং পানি ভর্তি বালতিতে সংরক্ষণ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, বাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় দুষ্কৃতিকারীরা এটিকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো অথবা জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যেই এসব বস্তু সেখানে মজুদ করে রাখা হয়েছিল। তবে কারা এবং কী উদ্দেশ্যে এসব বস্তু রেখে গেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে উদ্ধারকৃত বস্তুগুলো বিস্ফোরক কি না, তা নিশ্চিত করতে এবং নিরাপদভাবে নিষ্ক্রিয় করার লক্ষ্যে ফরিদপুর জেলা স্টেডিয়াম সংলগ্ন আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল কোতোয়ালি থানায় পৌঁছেছে।

সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে বস্তুগুলোর পরীক্ষা-নিরীক্ষা ও নিষ্ক্রিয়করণ কার্যক্রম পরিচালনা করছে। এ সময় থানার আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর রাত ৩টার দিকে অভিযান চালিয়ে ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করা হয়। 

তিনি বলেন, “প্লাস্টিকের কৌটায় কসটিপ দিয়ে মোড়ানো থাকায় এগুলো আদৌ ককটেল, হাতবোমা বা অন্য কোনো বিস্ফোরক কি না—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে এগুলো সেখানে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তবে পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়