মাহবুব সৈয়দ, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে আড়াই বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে কাদির (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে পলাশ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে সাড়ে ৮ টার দিকে ধর্ষণে করে শিশুটিকে। স্থানীয়ভাবে কোনো সমাধান না পেয়ে শিশুটির পরিবার শুক্রবার রাতে থানায় অভিযোগ দায়ের করে।
গ্রেফতারকৃত আব্দুল কাদির উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল আটটার দিকে আড়াই বছর বয়সী শিশু কন্যা বাড়ির সামনে খেলাধুলা করতে থাকে এবং তার মা কাজে ব্যস্ত হয়ে পড়ে।
মেয়েকে খুঁজে না পেয়ে,এদিক সেদিক খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী বাড়ির কাদিরকে তার শিশু কন্যাকে সাথে নিয়ে আসতে দেখে।তখন মেয়েটি তার বিশেষ অঙ্গের দিকে ইঙ্গিত করে মাকে বলে ওঠে 'মারছে'। পরে মেয়েকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গাইনি রোগ চিকিৎসকের শরণাপন্ন হলে শিশু মেয়েটির ইনজুরি হয়েছে বলে চিকিৎসক জানায়।
পরবর্তীতে শুক্রবার রাতে ভুক্তভোগীর মা থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার ডাক্তারি পরীক্ষার জন্য শিশু মেয়েকে নরসিংদী সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
এদিকে থানায় অভিযোগের বিষয়টি জানতে পেরে ধর্ষক কাদিরের বড় ভাই আব্দুল আজিজ (৫০), ভাতিজা সাকিব (২০) ও আরেক ভাতিজা আলিফ (১৫) কাদিরের স্ত্রীসহ অন্যান্যরা অসহায় পরিবারের বাড়ীঘরে হামলা চালায়। এসময় তারা লাথি মেরে ঘরে দরজা ভেঙে ভিতরে ঢুকে লুটপাট চালায় এবং বেধরক মারধর করে।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, অভিযোগের পর এ ঘটনার বিষয়টি বিশেষ গুরুত্ব দিযে পলাশ থানা পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া অভিযুক্ত আব্দুল কাদিরকে গ্রেপ্তার করে আজ রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।