শিরোনাম
◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড  ◈ এক টাকায় আইন ও বিচার বিভাগ চালানো সম্ভব নয়, এমনটা হলে দেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হবে: আইনমন্ত্রী ◈ বিএনপি নেতা আসলাম চৌধুরীর যে কারণে এমপি প্রার্থিতা বাতিল হলো, যা জানাগেল ◈ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম: তথ্য উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২৭ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ৪ ফেব্রুয়ারি ফরিদপুরে আসছেন তারেক রহমান, রাজেন্দ্র কলেজ মাঠে বিশাল জনসভা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ফরিদপুর আগমনকে কেন্দ্র করে জেলা ও মহানগর বিএনপিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আগামী ৪ ফেব্রুয়ারি ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভাকে সফল করতে ইতোমধ্যে সর্বাত্মক প্রস্তুতি শুরু করেছে দলটি।

এই প্রস্তুতির অংশ হিসেবে রবিবার (০১ ফেব্রুয়ারী) সকালে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ জনসভাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে নেতারা মাঠের সার্বিক অবস্থা, মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন পার্কিংসহ জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা, সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, বিশিষ্ট চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান শামীম, দেলোয়ার হোসেন দিলা, অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন, তানভীর হোসেন চৌধুরী রুবেল ও সদস্য মোহাম্মদ শামীম হোসেন।

এছাড়াও মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক খন্দকার শামসুল আরেফিন সাগর ও মিজানুর রহমান মিনাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাহিদুজ্জামান নাহিদ, জেলা জাসাসের আহ্বায়ক সৈয়দ রাশেদুল আলম তুহিন, সদস্য সচিব আরিফ বকু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন, ছাত্রদলের সহ-সভাপতি আদনান খান, প্রচার সম্পাদক মাইদুল ইসলাম স্মরণ এবং সরকারি ইয়াসিন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সজীব আহসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের এই জনসভা ফরিদপুরসহ পুরো বিভাগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনসভাকে ঘিরে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচটি জেলার নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল জনসমাবেশ আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন জানান, আগামী ৪ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে তারেক রহমান জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। এ সময় ফরিদপুর বিভাগের পাঁচ জেলার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘদিন পর বিএনপির শীর্ষ এই নেতার ফরিদপুর আগমনকে ঘিরে মাঠপর্যায়ে ব্যাপক সাড়া পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়