শিরোনাম
◈ রুদ্ধশ্বাস লড়াই শেষে ৩-২ ব্যবধানে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ◈ রপ্তানির প্রধান খাতে ধাক্কা, কমেছে পোশাক শিল্পের বৈদেশিক আয় ◈ ট্রাম্প কি বালোগানের নিষেধাজ্ঞা তুলে দিতে পারবেন? সমর্থকদের জল্পনা ◈ অবশেষে দেড় লাখ টাকায় মীমাংসা, ১২ দিন অনশনের শেষে প্রেমিকের বাড়ি ছাড়লেন নুসরাত! ◈ শেরওয়ানির জন্য আড়াই ঘণ্টা ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা, ভোগান্তিতে শতাধিক যাত্রী ◈ এডিপিতে প্রকল্পের জট বাড়ছেই, সময় ও ব্যয় দুটোই ঊর্ধ্বমুখী ◈ বিশ্বকাপের খেলা ঘিরে নিরাপত্তা জোরদার, বড় স্ক্রিনে থাকবে পুলিশের নজর ◈ বাংলাদেশ-চীন ঘনিষ্ঠতায় নজর রাখছে ভারত: জয়সওয়াল ◈ দেশের বিভিন্ন স্থানে কালেমাখচিত পতাকা মিছিল, নেপথ্যে কী? ◈ মারামারি নয়, ‌বিশ্বকা‌পের খেলা উপভোগ করুন : বাংলা‌দে‌শি ভক্ত‌দের শান্তির বার্তা ব্রাজিল ও আর্জেন্টিনার দূতের

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০১:২৯ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ০১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাতার ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদে বাংলাদেশি খতিব

মুহাম্মদ মিনহাজ উদ্দিন

নিউজ ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থী মুহাম্মদ মিনহাজ উদ্দিন কাতার ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদে খতিব হিসেবে দায়িত্বরত আছেন। বর্তমানে তিনি সেই বিশ্ববিদ্যালয়ের উচ্চতর আরবি ভাষা কোর্সে পড়াশোনা করছেন। বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রীয় মসজিদের দায়িত্ব পালন করতে পেরে তিনি আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। কালের কন্ঠ

মুহাম্মদ মিনহাজ উদ্দিন চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ায় আরবি ভাষা ও সাহিত্য এবং ইসলামিক ফিকহে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। শিক্ষা সমাপনের পর সেন্টার ফর ইসলামিক থটে রিচার্স ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন। অতঃপর দেশের শীর্ষ অনলাইন গণমাধ্যম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক দেশ-রূপান্তর ও ঢাকাপোস্টে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

কাতার ইউনিভার্সিটির মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আল-হামদুলিল্লাহ! এখানে আসার পর দ্বিতীয় সপ্তাহে খতিব হিসেবে দায়িত্ব লাভ করি। বাংলাদেশি অগ্রজ শিক্ষার্থী কাতার ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম ও খতিব আবু তালেব বিশেষভাবে সহযোগিতা করেন। তারও আগে এখানে খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ও ভার্সিটির ইবনে খালদুন গবেষণা সেন্টারের কর্মকর্তা হোছাইন মোহাম্মদ নাইমুল হক। তারা উভয়েই কাতারের আমিরের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থী হিসেবে স্বর্ণপদক লাভ করেছেন। ’

তিনি আরো জানান, ‘কাতার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিবের দায়িত্ব পালনে বাংলাদেশি শিক্ষার্থীদের সুনাম ও ঐতিহ্য রয়েছে। যেমন গত বছর আশরাফুল হাসান ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। ’

মুহাম্মদ মিনহাজ উদ্দিনের জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামের মিরসরাইয়ে। তিনি বারইয়ারহাট পৌরসভায় অবস্থিত মসজিদুল আবরারের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ সিরাজ উদ্দিনের বড় সন্তান। তিনি নিজের ও পরিবারের জন্য দোয়া কামনা করেন।

এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়