শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১১ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি অপসারিত, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জন

চলতি বছরের প্রথম আট মাসে কানাডা থেকে ৩৪০ বাংলাদেশির অপসারণ কার্যকর হয়েছে। দেশটি থেকে অপসারণের প্রক্রিয়ায় রয়েছেন আরও ১ হাজার ৩৬৮ বাংলাদেশি।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে। হিসাবটি ৩১ আগস্ট পর্যন্ত।

সিবিএসএর তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সব মিলিয়ে ১৪ হাজার ৮৯৭ বিদেশি নাগরিকের অপসারণ কার্যকর হয়েছে।

এ তালিকায় সবচেয়ে বেশি ভারতের নাগরিক-৪ হাজার ২২৭ জন।

Advertisement

এরপর মেক্সিকোর ২ হাজার ২৮২, যুক্তরাষ্ট্রের ৬০১, কলম্বিয়ার ৫৮০, হাইতির ৫৩৫ ও রোমানিয়ার ৪৩৩ জন রয়েছেন। ৩৪০ জন নিয়ে বাংলাদেশ সপ্তম অবস্থানে।

অপসারণের কারণগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছিল অভিবাসন আইন না মানার ঘটনা। আশ্রয়ের আবেদন করেছিলেন-এমন ১২ হাজার ৫ জনের অপসারণ হয়েছে এই কারণে। আশ্রয়প্রার্থী নন এমন আরও ১ হাজার ৭৯৪ জনের ক্ষেত্রেও একই কারণ উল্লেখ করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ৮৯৭ এবং ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণে ৮৮ জনের অপসারণ হয়েছে।

অপসারণ আদেশগুলোর মধ্যে ৮ হাজার ৫৭৭টি ছিল ডিপোর্টেশন অর্ডার, ৩ হাজার ৩০৩টি ডিপারচার অর্ডার এবং ৩ হাজার ১৭টি এক্সক্লুশন অর্ডার।

এদিকে ৩১ আগস্ট পর্যন্ত কানাডা থেকে অপসারণের প্রক্রিয়ায় ছিলেন মোট ৪৯ হাজার ৫৩৬ জন। এর মধ্যে ভারতের নাগরিক ১০ হাজার ২৯৫ এবং মেক্সিকোর ৬ হাজার ১০২ জন। ১ হাজার ৩৬৮ জন নিয়ে এ তালিকায় বাংলাদেশ অষ্টম।

সিবিএসএ বলছে, অপসারণ প্রক্রিয়ায় থাকা বলতে এমন ব্যক্তিদের বোঝায়, যাদের অপসারণের ব্যবস্থা নেওয়া সম্ভব। এ পর্যায়ে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহসহ বিভিন্ন বাধা দূর করতে সংশ্লিষ্ট ব্যক্তি ও বিদেশি সরকারের সঙ্গে কাজ করে সংস্থাটি।

  • সর্বশেষ