শিরোনাম
◈ মিরাজের হাফ সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২০০ ছাড়াল ◈ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প ◈ ইতিহাসের বৃহত্তম তেল সংকটে বিশ্ব, মজুত নিয়ে বাড়ছে উদ্বেগ ◈ পোল্যান্ডে বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে দূতাবাসের সতর্কবার্তা ◈ গঙ্গার পানি নিয়ে নতুন সমঝোতা, বড় পরীক্ষার মুখে ঢাকা-দিল্লি ◈ ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, জোরদার চেকপোস্ট-তল্লাশি ◈ প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন করতে পারেন: সমাজকল্যাণমন্ত্রী ◈ সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী (ভিডিও) ◈ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ ◈ ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ০৭:৪৫ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোল্যান্ডে বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে দূতাবাসের সতর্কবার্তা

পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়েছে।

দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কোনো বক্তব্য, আচরণ, কর্মকাণ্ড বা প্রচার থেকে বিরত থাকতে হবে, যা বিভ্রান্তিকর, অসত্য, উসকানিমূলক, আপত্তিকর কিংবা পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধি-বিধানের পরিপন্থী হতে পারে।

বার্তায় সতর্ক করে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের কারণে পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হতে পারে। বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানিয়ে দূতাবাস বলেছে, কোনো তথ্য, বক্তব্য বা কনটেন্ট প্রকাশ বা প্রচারের আগে তার সত্যতা ও সম্ভাব্য প্রভাব যাচাই করা প্রয়োজন। একইসঙ্গে অনলাইন ও অফলাইন-উভয় ক্ষেত্রেই দায়িত্বশীল, সংযত ও আইনসম্মত আচরণ করার আহ্বান জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, পোল্যান্ডের আইন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে। দেশটিতে বসবাস, চাকরি ও ব্যবসার ক্ষেত্রে স্থানীয় আইন অনুসরণ করার পাশাপাশি ব্যক্তিগত কর্মকাণ্ডের মাধ্যমে যেন বাংলাদেশি কমিউনিটির মর্যাদা ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়