শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ১১:১২ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুপারশপে আগুনে দক্ষিণ আফ্রিকায় নিহত ৬ বাংলাদেশি, জানা গেল পরিচয়

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (কোমানি) শহরের একটি সুপারশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজনই নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। একজন মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার দক্ষিণ কালিন্দিপাড়া এলাকার। এ খবর পৌঁছানোর পর থেকেই স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

স্থানীয় সূত্র ও প্রবাসীদের তথ্যে জানা যায়, দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে আলীরটেক ইউপি সদস্য রওশন মেম্বারের ভাই রতনের মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে সোমবার রাতের প্রথম প্রহরে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে।News

advertisement

হৃদয়বিদারক এই ঘটনায় প্রাণ হারানো ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রামের ফাহিম (২৯), আপন আহমেদ (২৩) ও নুর মোহাম্মদ (৫৫), একই এলাকার তৈলখিরার চরের ফয়সাল (২৬), ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগরের শাহিন (৩০) এবং মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার কালিন্দিপাড়ার রাজিক বেপারী (৫২)।

মৃত রাজিক বেপারী দক্ষিণ কালিন্দিপাড়া এলাকার মৃত সালাম বেপারীর ছেলে। স্বজনরা জানান, তিন কন্যা সন্তানের ভবিষ্যৎ এবং পরিবারের মুখে হাসি ফোটাতে মাত্র আড়াই মাস আগে নিকটাত্মীয়দের সহায়তায় প্রবাসে যান তিনি। তিনি সেখানে একটি সুপারশপ ও ইলেকট্রনিক্স দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তার স্ত্রী সন্তানসম্ভবা।

advertisement

ঘটনায় নিহত আপন আহমেদের বাবা আলি মিয়া কান্নায় ভেঙে পড়ে সন্তানদের এমন আকস্মিক ও নির্মম বিদায়ে শোক প্রকাশ করেন। প্রবাসে উপার্জন করতে গিয়ে লাশ হয়ে ফেরার এই ঘটনা নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের পুরো এলাকায় চরম শোকের ছায়া ফেলেছে। শোকাহত পরিবারগুলো দ্রুত তাদের প্রিয়জনের মরদেহ সরকারি সহায়তায় দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ‘দক্ষিণ আফ্রিকার এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের বিষয়ে আমরা অবহিত হয়েছি। প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইতোমধ্যে নিহতদের স্বজনদের খোঁজখবর নিতে যাবেন। সরকারিভাবে যা সাহায্য ও ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে, তা সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে কথা বলা হচ্ছে। আর অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষ হলে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই জানা যাবে।’

advertisement

 

  • সর্বশেষ