শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ০২:২২ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগুনে পুড়ে দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশির মৃত্যু 

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ আগুনে পুড়ে ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় দগ্ধ অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জে। আজ ভোরে কুইন্সটাউনে অবস্থিত একটি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে আকস্মিক আগুন লাগে। দুর্ঘটনার সময় সেখানে থাকা প্রতিনিধি ও কর্মচারীরা দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুনে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের বিস্তারিত পরিচয় আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত স্থানটি ঘিরে রেখেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

 

  • সর্বশেষ