শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৩০১ ধারার নতুন শুল্ক: বাংলাদেশের জন্য এর অর্থ কী? ◈ টানা তিন মাসের ধস কাটিয়ে ঘুরে দাঁড়াল সঞ্চয়পত্রের বাজার ◈ ক্ষুদ্র ব্যবসায়ীদের সুখবর: এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি ◈ মুভি থেকে শপিং, ঘণ্টা হিসেবে মিলছে ‘বয়ফ্রেন্ড’ ভাড়া! একাকীত্ব ঘিরে গড়ে উঠছে নতুন ব্যবসা ◈ মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি নতুন পে-স্কেল, কার বেতন কত বাড়ছে ◈ কাউন্সিলর একরামুল হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ◈ ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ আমরা এতটাই কমফোর্টেবল যে ওর সঙ্গে মাঝেমাঝে রোমান্টিক সিন করতে প্রবলেম হয়ে যায়: অভিনেত্রী জয়া ◈ তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার, প্রজ্ঞাপন জারি ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষার্থীকে দফায় দফায় পেটালেন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা (ভিডিও)

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ০৩:০৯ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাতে প্রবাসীদের ভিসা বাতিলের ঘটনায় দূতাবাসের জরুরি সতর্কবার্তা

ছুটিতে বাংলাদেশে থাকা প্রবাসীদের স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিলের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। 

দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে জানানো হয়েছে, আমরা লক্ষ্য করেছি ও জানতে পেরেছি, অনেক বাংলাদেশি ভাই-বোন, যারা ছুটিতে বা অন্য কোনো কারণে সংযুক্ত আরব আমিরাতের বাইরে আছেন, হঠাৎ করে কোনো কারণ উল্লেখ ছাড়াই তাদের ভিসা বাতিল হয়ে যাচ্ছে। এতে আমিরাতে রেসিডেন্সি আছে এমন প্রবাসীদের মাঝে অনেক উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে। 

আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই যে, বাংলাদেশ দূতাবাস এই বিষয়ে ইতোমধ্যেই কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে সঠিক তথ্য ও দিকনির্দেশনা পাওয়ার চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। এটি কি কোনো টেকনিক্যাল ত্রুটি, অথবা বিশেষ কোনো কারণে ঘটছে কিনা, সেটি জানার ও বোঝার জন্য আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি।

দূতাবাস আরও উল্লেখ করেছে, আমরা আপনাদেরকে আরও আশ্বস্ত করতে চাই যে, বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন পর্যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলে এই বিষয়ে অবগত ও নিয়মিত খোঁজ-খবর রাখছেন। দূতাবাস সঠিক ও নির্ভুল তথ্য পাওয়া মাত্রই সরকারের সঙ্গে সমন্বয় করে আপনাদেরকে জানাবে।

প্রবাসীদের মনোযোগ আকর্ষণ করে আরও বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সরকারের লোগো, সরকারি প্রতীক ও বাংলাদেশের পতাকা, দূতাবাসের ইমেইল আইডি ব্যবহার করে বিভিন্নজন কিছু অসত্য, অসম্পূর্ণ তথ্য ও গুজব ছড়াচ্ছেন; অনেকেই আবার তা না বুঝে শেয়ার দিচ্ছেন। এ সকল বিষয় থেকে দূরে থাকুন। সচেতন ও দায়িত্বশীল প্রবাসী হিসেবে বাংলাদেশ ও আমিরাতের সকল ধরনের আইন-কানুন মেনে চলুন এবং একমাত্র অফিসিয়াল সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর আস্থা রাখুন। ইনশাআল্লাহ, যে কোনো ধরনের সমস্যায় দূতাবাস সবসময়ই আপনাদের পাশে থাকবে।

এর আগে রোববার গণমাধ্যমের বরাতে শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সোমবার (২৭ জুন) আরব আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন রাষ্ট্রদূত। তবে রাষ্ট্রদূত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে দেখা করেছেন কি না, তা নিশ্চিত করে বলা হয়নি।

দূতাবাসের বরাতে জানানো হয়, বাংলাদেশ দূতাবাস এই বিষয়ে ইতোমধ্যেই কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে সঠিক তথ্য ও দিকনির্দেশনা পাওয়ার চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। এটি কি কোনো টেকনিক্যাল ত্রুটি, অথবা বিশেষ কোনো কারণে ঘটছে কিনা, সেটি জানার ও বোঝার জন্য আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি।

এদিকে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (আইসিপি/জিডিআরএফএ) প্রবাসীদের রেসিডেন্স ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিলের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা ব্যাখ্যা দেয়নি। 

এছাড়া, বাতিল হওয়া ভিসা পুনরায় সচল হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে যাদের ভিসা বাতিল হয়েছে, তাদের কর্মস্থলে ফেরা এখনও পর্যন্ত অনিশ্চিতই থেকে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়