শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ০৭:৩৭ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় ১০ তলা ভবন থেকে পড়ে লক্ষ্মীপুরের প্রবাসী শ্রমিকের মৃত্যু

‎জহিরুল ইসলাম শিবলু, ‎লক্ষ্মীপুর প্রতিনিধি: ‎মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কর্মরত অবস্থায় ১০ তলা ভবন থেকে পড়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার প্রবাসী শ্রমিক মিল্লাত হোসেন (৪২) নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভবনের ওপর কাজ করার সময় তিনি নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত মিল্লাত হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ মুন্সী বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক দশক আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান মিল্লাত হোসেন। পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন এবং স্বজনদের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে আসছিলেন তিনি। কিন্তু কর্মস্থলের এই দুর্ঘটনায় সেই স্বপ্ন চিরতরে থেমে গেল।

নিহতের ভাই মো. শরীফ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের ভাগ্য বদলাতে আমার ভাই দীর্ঘদিন ধরে প্রবাসে কঠোর পরিশ্রম করছিল। কাজ করার সময় ১০ তলা ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। এমন দুঃসংবাদ কোনোদিন শুনতে হবে, তা কল্পনাও করিনি।

‎এদিকে, নিহত মিল্লাত হোসেনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন শোকাহত পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

  • সর্বশেষ