শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬, ০৯:৩০ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কোনো ধরনের সাদা কাগজে সই কিংবা টিপসই দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বুধবার (২৪ জুন) দূতাবাসের কাউন্সেলর মো. মেহবুব জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রবাসীদের এই বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধে কিংবা নির্দেশনায় কোনো সাদা কাগজে কোনো ধরনের স্বাক্ষর প্রদান বা টিপসই দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রবাসীদের এমন কাজ থেকে পুরোপুরি বিরত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করা হচ্ছে।

দূতাবাস জানায়, এ ধরনের অসতর্কতামূলক কর্মকাণ্ডের সুযোগ নিয়ে অসাধু ব্যক্তি বা চক্র বিভিন্ন আর্থিক প্রতারণা, জাল দলিলপত্র প্রস্তুত, অবৈধ লেনদেন বা অন্যান্য গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে পারে। এর কারণে সংশ্লিষ্ট নিরীহ প্রবাসী অনাকাঙ্ক্ষিতভাবে ফৌজদারি মামলা, বড় ধরনের আর্থিক ক্ষতি, জেল-জরিমানা কিংবা অন্যান্য কঠিন আইনগত শাস্তির সম্মুখীন হতে পারেন।

এই জটিল পরিস্থিতি এড়াতে যেকোনো লিখিত কাগজপত্র বা ডকুমেন্টে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়ার আগে তার ভেতরের বিষয়বস্তু সম্পূর্ণরূপে নিজে বুঝে ও ভালোভাবে যাচাই করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য সব সৌদি প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়