আন্তর্জাতিক ডেস্ক : নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি নিউইয়র্ক সিটি হলে দায়িত্ব গ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে ১৭টি ট্রান্সিশন কমিটিতে ৪০০ জনেরও বেশি সদস্য নিয়োগ দিয়েছেন। বাংলাদেশি কমিউনিটির জন্য অত্যন্ত আনন্দের খবর হলো- এই ট্রানজিশন টিমে এ পর্যন্ত ১২ জন বাংলাদেশিকে অন্তর্ভূক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৯ জনের পরিচয় পাওয়া গেছে। বাকী তিনজন সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের (কিউনি) তিনজন শিক্ষক রয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
ট্রানজিশন টিমে ১২জন বাংলাদেশির অন্তর্ভূক্তি নিউইয়র্কের রাজনীতিতে বাংলাদেশিদের সাফল্যের স্বীকৃতি হিসাবে দেখা হচ্ছে। বাংলাদেশিরা বলছেন- ‘এতদিন আমরা যে সমস্যা মোকাবেলা করেছি, এখন তা সমাধানের দায়িত্ব আমাদের কাঁধে।’
ট্রানজিশন টিমে স্থান পাওয়া বাংলাদেশিরা হলেন- নিউইয়র্ক পুলিশের সদ্য সাবেক লেফটেন্যান্ট কমান্ডার শামসুল হক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংস্থা ‘ভালো’র নির্বাহী প্রধান শাহরিয়ার রহমান, জনসংগঠক আব্দুল আজিজ ভূঁইয়া, জনসংগঠক মোহাম্মদ করিম চৌধুরী, নাগরিক আন্দোলনের নেত্রী কাজী ফৌজিয়া, ফারিরা আক্তার, আরমান চৌধুরী, তাজিন আজাদ ও সামতলী হক।
ট্রানজিশন কমিটিগুলো আবাসন, পরিবহন, কমিউনিটি সেফটি, অর্থনৈতিক উন্নয়ন, সরকারি কার্যক্রম, অভিবাসী ন্যায়বিচার ও প্রযুক্তিসহ অন্যান্য ক্ষেত্র নিয়ে কাজ করবে। মামদানি ওয়ার্কার জাস্টিস ও কমিউনিটি অর্গানাইজিং, এই দুটি নতুন কমিটিও যোগ করছেন, যা পূর্ববর্তী কোনো মেয়রাল ট্রানজিশনে ছিল না।
ট্রানজিশন টিমে গৃহহীনদের নিয়ে কাজ করা আউটরিচ কর্মী থেকে শুরু করে রিয়েল এস্টেট ডেভেলপার, শ্রম ইউনিয়ন নেতা থেকে কমিউনিটি অর্গানাইজার, বিভিন্ন পটভূমির মানুষকে এক করা হয়েছে। মামদানি বলেন, তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক পরিসরের সব দিকের মতামত শুনতে বদ্ধপরিকর।
তিনি বলেন, ‘নিউইয়র্কবাসী আমাদের ওপর একটি বিশাল আশা ও প্রত্যাশা রেখেছেন, যে পথচিত্র আমরা একসাথে তৈরি করতে যাচ্ছি। তাদের আশা, সিটি হল এমন বাস্তব ও স্পষ্ট ফলাফল দেবে যা এই পাঁচ বরোর কর্মজীবী মানুষের জীবনে প্রকৃত পরিবর্তন আনবে।’
সিটি হল নির্বাচন জয়ের এক মাসেরও কম সময়ের মধ্যে মামদানির ট্রান্সিশন টিম ৭০ হাজারেরও বেশি রেজুমি পেয়েছে।
এখন এই ধারাবাহিক কমিটিগুলো সম্ভাব্য সিটি হল অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে টিমকে পরামর্শ দেবে এবং সমসাময়িক নানা ইস্যু ও নীতিনির্ধারণে দিকনির্দেশনা দেবে। আবাসন, পরিবহনসহ প্রচলিত বিভাগগুলোর পাশাপাশি টিমে ওয়ার্কার জাস্টিস ও কমিউনিটি অর্গানাইজিং যুক্ত করা হচ্ছে। নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের ভৈরবী দেশাই ওয়ার্কার জাস্টিস কমিটিকে নেতৃত্ব দিচ্ছেন।
মামদানি বলেন, ‘একটি শহরে যেখানে পর্যটন, সার্ভিস ও হসপিটালিটি ইন্ডাস্ট্রির মূল্য বিলিয়ন ডলার, সেখানে কর্মজীবী মানুষ, যাদের অধিকাংশই রঙিন মানুষ ও অভিবাসী, এমন শ্রম দেন যা অন্যদের বিশ্রাম ও বিনোদনের সুযোগ করে দেয়।
এই শ্রম, এই নিষ্ঠা, যা আমাদের শহরের মান বজায় রাখে, তার যথাযথ সম্মান প্রাপ্য।’
সোমবারের এই ঘোষণা আসে মামদানির বহুল আলোচিত হোয়াইট হাউস সফরের কয়েক দিনের মধ্যেই, যেখানে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন। প্রায় ২৫ মিনিটের ক্লোজড-ডোর বৈঠকের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প ও মামদানি সৌহার্দ্যপূর্ণভাবে পরস্পরের সাথে হাত মিলান। দু’জনই বলেন, তারা অনেক বিষয়ে একমত।
এই সৌহার্দ্যপূর্ণ সংবাদ সম্মেলন গত কয়েক মাসের পারস্পরিক কড়া সমালোচনা থেকে একেবারেই ভিন্ন, যেখানে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, মামদানি নির্বাচিত হলে নিউইয়র্কের ফেডারেল তহবিল বন্ধ করবেন এবং অপরাধ দমনে ফেডারেল এজেন্ট পাঠাবেন। অà