শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ, হারালেন রিপাবলিকান প্রার্থীকে ◈ ২০২৭ সালের সম্ভাব্য সরকারি ছুটির ২৯ দিনের তালিকা দেখুন ◈ তাহসিফ হত্যা মামলা: দিশার ফের ৩ দিনের রিমান্ড, তদন্তে মিলছে যে নতুন তথ্য ◈ আরও ছয়জনের মৃত্যু হাম উপসর্গে ◈ দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম ◈ শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ◈ বৃহস্পতিবার রাত থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে ডেসকোর প্রি-পেইড মিটার রিচার্জ, প্রযোজ্য যাদের জন্য ◈ ডিসেম্বরে পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি চূড়ান্ত হবে, জানুয়ারিতে পাবেন বাড়তি বেতন ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে চাপে বাংলাদেশের এভিয়েশন খাত, ঝুঁকিতে ফ্লাইট ও প্রবাসী যাত্রী পরিবহন ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লাখ, আসন মাত্র ৩৪ হাজার

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ১০:২৮ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও)

সাউথ চায়না মর্নিং পোস্ট: হংকংয়ের তাই পো এলাকায় অবস্থিত ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনে একজন দমকলকর্মীসহ কমপক্ষে ১৩ জন নিহত এবং আরও ১৫ জন গুরুতর আহত হয়েছেন। এসময় বহু বাসিন্দা ভবনের ভেতরে আটকা পড়েছেন।

ওয়াং ফুক কোর্টে মোট আটটি ব্লক এবং ১,৯০০–এর বেশি ফ্ল্যাট রয়েছে। বুধবার (২৬ নভেম্বর) ঘটনাস্থলে আকাশে প্রচণ্ড কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। আগুন দ্রুত কমপ্লেক্সের আটটি ব্লকের মধ্যে সাতটিতে ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, আগুন লাগার পর তারা একাধিকবার মানুষের আটকা পড়ার খবর পেয়েছে। খবর অনুযায়ী, একজন পুরুষ এবং একজন মহিলা অচেতন অবস্থায় এবং পুড়ে যাওয়া অবস্থায় রয়েছেন।

প্রথমে আগুনকে ‘১ নম্বর অ্যালার্ম অগ্নিকাণ্ড’ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল, তবে বিকাল ৩:৩৪ মিনিটে তা ৪ নম্বরে এবং সন্ধ্যা ৬:২২ মিনিটে সর্বোচ্চ স্তর ৫–এ উন্নীত করা হয়। হংকংয়ে আগুনকে এক থেকে পাঁচ স্কেলে মূল্যায়ন করা হয়, যেখানে উচ্চতর সংখ্যা বেশি তীব্রতা নির্দেশ করে।

ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, ভবনের বেশ কয়েকটি ফ্ল্যাটের বাইরে বাঁশের ভারা আগুনে পুড়ে গেছে এবং সবুজ ভারা জালের জ্বলন্ত অংশ মাটিতে পড়ে আছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ