শিরোনাম
◈ একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম ◈ পাকিস্তানের ক্রিকেটাররা পাওয়ার হিটিং শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে   ◈ শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে বাংলাদেশে আসছে ২০টি ট্রেনের কোচ ◈ ভেনেজুয়েলার পর ৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান ◈ ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই শক্তিশালী ভূমিকম্প, ১ লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা! ◈ হাইতির বিপক্ষে নাটকীয় জয়ে নকআউটে মরক্কো ◈ ঢাকার কাছে ভূমিকম্পের উৎস, বড় ঝুঁকির আশঙ্কা কতটুকু? ◈ পর্যটক ও বাসিন্দাদের জন্য ‘সিভিলিটি গাইডবুক’ আনছে দুবাই ◈ লাল কার্ডের পর এবার ৫ ম্যাচ নিষিদ্ধ কাতারের মিডফিল্ডার ◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ১১:৪০ রাত
আপডেট : ২৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিরাতে গেম খেলে ভাগ্যবদল বাংলাদেশির

সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিটের ‘হায়ার অ্যান্ড লোয়ার’ গেম খেলে ভাগ্যবদল করে ফেলেছেন মোহাম্মদ ইলিয়াস নামে এক বাংলাদেশি প্রবাসী। গেম জিতে পুরস্কার হিসেবে আল আইনে বসবাসকারী এ বাংলাদেশি পেয়েছেন ১ লাখ ৫০ হাজার দিরহাম; বাংলাদেশি মুদ্রায় যা ৫০ লাখ টাকার বেশি।

বিগ টিকিটের এই গেমে আটটি কার্ড থাকে। যেগুলোতে নাম্বার থাকে। এই নাম্বারগুলো লুকানো থাকে। এই গেমের জন্য চারজন প্রতিযোগীকে বাছাই করা হয়। যে চারজন অংশ নিয়েছিলেন তাদের সবাই নিশ্চিতভাবে ৫০ হাজার দিরহাম করে পেয়েছিলেন। এরপর গেমে কত দূর যেতে পারেন সেটির ওপর বাকি অর্থ নির্ধারিত হয়।

বাংলাদেশি মোহাম্মদ ইলিয়াসের গেমটি শুরু হয় ভালোভাবে। প্রথমেই তিনি পান ৮ নম্বর কার্ডটি। যা তার গেমকে সহজ করে দেয়। পরের কার্ডের নম্বর যে কম হবে সেটি তিনি নিশ্চিত ছিলেন। এরপর তিনি পান ৫ নম্বর কার্ডটি। আগের কার্ডের নম্বরের তুলনায় এটি কম হবে সেটি নিশ্চিত ছিলেন ইলিয়াস। ফলে তিনি সহজেই বলতে পেরেছিলেন পরের কার্ডের নম্বর কম। দ্বিতীয় ধাপে সঠিক উত্তর দিতে পারায় ৯০ হাজার দিরহাম পেয়ে যান তিনি। এরপর যথাক্রমে আরও ছয়টি কার্ডের নম্বর সঠিকভাবে বলতে পেরে তিনি সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার দিরহাম জিতে নেন।

হায়ার অ্যান্ড লোয়ার গেমে মূলত প্রথমে একটি কার্ড দেওয়া হয়। যেখানে একটি নম্বর থাকে। পরে আরেকটি কার্ড দিয়ে জিজ্ঞেস করা হয় এই কার্ডটির নম্বর আপনার আগের কার্ডের নম্বরের চেয়ে কম নাকি বেশি। যদি প্রতিযোগী সঠিক উত্তর দিতে পারে তাহলে পরবর্তী কার্ড দেওয়া হয়। আর ভুল উত্তর দিলে গেম সেখানেই শেষ হয়ে যায়।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়