শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৯:১২ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের নির্বাচকদের প্রতি গুরুতর অভিযোগ করেছেন লিটন কুমার দাস। তার মতামত না নিয়েই নাকি নির্বাচকরা ঘোষণা করেছে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল। আর তাতেই অবাক হয়েছেন টি-টোয়েন্টি অ‌ধিনায়ক।

মূলত বাজে ফর্মের কারণে শামীম হোসেন পাটোয়ারীকে বাদ দিয়েছে নির্বাচকরা। তার বদলে স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। যেটা মোটেও পছন্দ হয়নি লিটনের। তাকে না জানিয়ে দল ঘোষণা করায় হতাশ উইকেট কিপার এ ব্যাটার। --- ডেই‌লি ক্রিকেট

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘দেখেন, (শামীম) থাকলে অবশ্যই ভালো হতো। এটা আমার কল (সিদ্ধান্ত) না, পুরোপুরি নির্বাচকদের কল। 

আমি জানি না কেন, কিন্তু নির্বাচকেরা আমাকে কোনো কিছু নোটিশ করা ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে দল থেকে, উইদাউট এনি নোটিশ। আমি এত দিন জানতাম যে একটা দল যখন মানুষ হ্যান্ডেল করে, অন্তত অধিনায়ক জানে যে কোন খেলোয়াড়টা ঢুকবে, কোন খেলোয়াড়টা আউট হবে।

Advertisement

দল ঘোষণা করার সময় মতামত না নেওয়া হলেও পরে নির্বাচকদের সাথে যোগাযোগ করেছেন কিনা। এমন প্রশ্ন করা হয়েছিল লিটনের কাছে। টি-টোয়েন্টি অধিনায়কের জবাবে স্পষ্ট হয়েছে সব কিছু। তাকে নাকি জানিয়েও দেওয়া হয়েছে, যে দল দেওয়া হবে, তা নিয়েই খেলতে হবে।

লিটন বলেন, ‘আমাকে পুরোপরি বলা হয়েছে, নির্বাচক প্যানেল ও বোর্ড থেকে যে দলটা দেওয়া হবে, সেই দলটা নিয়েই কাজ করতে হবে। 

আমার এখানে কথা থাকবে না যে আমি কোন খেলোয়াড়কে চাই, কোন খেলোয়াড়কে না চাই। আমি এত দিন জানতাম, যে যখন অধিনায়ক হয়, তার একটা দল গোছানোর একটা পরিকল্পনা থাকে। কিন্তু সম্প্রতি জানতে পারলাম, যে দলটা আমাকে দেওয়া হবে, আমার কাজ হচ্ছে সেই দলটাকে নিয়ে ভালো কিছু দেওয়া মাঠে।

  • সর্বশেষ