শিরোনাম
◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ১২:৪৪ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বাংলায় দিকনির্দেশনা যুক্ত হলো লন্ডনের হিথ্রো বিমানবন্দরে

যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারের ডিসপ্লে বোর্ডে ইংরেজি, আরবি, হিন্দিসহ আরও কয়েকটি ভাষার পাশাপাশি এবার বাংলায় লেখা দিকনির্দেশনা দেখা গেছে।

বুধবার (১২ নভেম্বর) থেকে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরের টার্মিনাল ৪-এর ইমিগ্রেশন কাউন্টারের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে এ নির্দেশনা দেখা যায়। প্রদর্শিত বাংলা বার্তার মধ্যে রয়েছে: ‘অনুগ্রহ করে আপনার পাসপোর্টটি প্রস্তুত রাখুন এবং ওয়ালেট ও হোল্ডার থেকে বের করুন।’

হিথ্রো বিমানবন্দরে বাংলা ভাষায় প্রদর্শিত এই নির্দেশনা দেখে প্রবাসী বাংলাদেশিরা আনন্দিত ও গর্বিত বোধ করছেন। তাদের মতে, এটি যুক্তরাজ্যে বাংলা ভাষাভাষী মানুষের ক্রমবর্ধমান উপস্থিতি ও অবদানের স্বীকৃতি।

এর আগে বাংলাদেশি-অধ্যুষিত পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায় বাংলা ভাষার বহুল ব্যবহার দেখা গেছে। ব্যস্ত পাতাল রেলস্টেশন হোয়াইটচ্যাপলের প্রবেশপথে ২০২২ সালের মার্চে ইংরেজির পাশাপাশি বাংলায় ‘হোয়াইটচ্যাপল স্টেশন’ লেখা হয়। এ ছাড়া টাওয়ার হ্যামলেটসের বাংলা টাউন, ব্রিকলেন, বুক্সটন স্ট্রিট, ফুর্নিয়ার স্ট্রিটসহ বেশ কয়েকটি রাস্তার নামও ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা রয়েছে।

এসব এলাকায় সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে স্থানীয়ভাবে বেশ কিছু প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ওসমানী স্মৃতি মিলনায়তন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাইমারি স্কুল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল ও কাজী নজরুল ইসলাম প্রাইমারি স্কুল।

পাশাপাশি, পূর্ব লন্ডনের আলতাব আলী পার্ক, বার্মিংহামের স্মল হিথ পার্ক, ওল্ডহামসহ যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে আটটি স্থায়ী শহীদ মিনার নির্মিত হয়েছে। সব মিলিয়ে লন্ডনের এই অংশটি এখন যুক্তরাজ্যের ‘বাংলা সাংস্কৃতিক মানচিত্রের’ কেন্দ্রস্থল হিসেবে পরিচিতি পেয়েছে। এবার হিথ্রো বিমানবন্দরে বাংলা ভাষায় নির্দেশনা যোগ হওয়ায় যুক্তরাজ্যজুড়ে বাংলা ভাষার দৃশ্যমানতা নতুন মাত্রা পেল বলে মনে করে বাঙ্গালী কমিউনিটির প্রতিনিধিরা।

  • সর্বশেষ