শিরোনাম
◈ ঢাকার কাছে ভূমিকম্পের উৎস, বড় ঝুঁকির আশঙ্কা কতটুকু? ◈ পর্যটক ও বাসিন্দাদের জন্য ‘সিভিলিটি গাইডবুক’ আনছে দুবাই ◈ লাল কার্ডের পর এবার ৫ ম্যাচ নিষিদ্ধ কাতারের মিডফিল্ডার ◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ১০:২৮ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সের রাস্তায় দেশি স্বাদের ঝালমুড়ি বিক্রি করে জীবনযাপন করছেন বাংলাদেশের সেলিম

ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় ঝালমুড়ি বিক্রি করে সচ্ছল জীবনযাপন করছেন নড়াইলের মোহাম্মদ সেলিম। প্রবাস জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি এখন নিজ পরিশ্রম ও সৃজনশীলতার মাধ্যমে পেয়েছেন সাফল্যের স্বাদ।

প্যারিসের রাস্তায় একটি ঠোঙা ঝালমুড়ি বিক্রি করেন তিনি এক ইউরো দরে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪০ টাকা। সেলিম বলেন, “আলহামদুলিল্লাহ, যা হয় তাতে মোটামুটি চলে যায়। সংসারও চলে, পরিবারেও টাকা পাঠাতে পারি।”

শুধু প্রবাসী বাংলাদেশিরাই নয়, বিদেশীরাও তার ঝালমুড়ির নিয়মিত ক্রেতা। কেউ কেউ বলেন, “সেলিম ভাই একদম বেস্ট! তার ঝালমুড়ির স্বাদ অতুলনীয়।”

প্রতিদিন যখন তিনি প্যারিসের রাস্তায় ভ্রাম্যমাণ দোকান খোলেন, তখন ছোলা, মুড়ি, চানাচুর, পেঁয়াজ, মরিচ আর সরিষার তেলের সুবাসে মুগ্ধ হন পথচারীরা। দেশি স্বাদের সেই ঝালমুড়ি ফ্রান্সের বাতাসে এনে দেয় বাংলাদেশের ঐতিহ্য আর স্মৃতির ছোঁয়া।

এক প্রবাসী বাংলাদেশি বলেন, “আমি প্রতিদিন এখানে ঝালমুড়ি খেতে আসি। শুধু আমি না, অনেক ফরাসি মানুষও আসে। এটা আমাদের দেশের স্বাদ মনে করিয়ে দেয়।”

নড়াইল জেলার কালিয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ সেলিম ছয় বছর আগে ফ্রান্সে পাড়ি জমান। প্রথম দিকে বিভিন্ন কাজে যুক্ত থাকলেও তাতে তৃপ্তি পাননি তিনি। পরে দেশের ঐতিহ্যবাহী খাবার **ঝালমুড়িকে পেশা হিসেবে বেছে নেন।

তিনি ফ্রান্সে অবস্থিত বাংলাদেশি দোকান থেকে মুড়ি, চানাচুর, ছোলা, তেল কিনে বাসায় নিজ হাতে তৈরি করেন মসলা। এরপর প্রতিদিন নির্দিষ্ট স্থানে গিয়ে বিক্রি করেন ঝালমুড়ি। তার মতে, “আমি চেয়েছি ভিন্ন কিছু করতে। রেস্টুরেন্টে চাকরি না করে নিজের দেশের ঐতিহ্যকে বিদেশে পরিচয় করাতে পেরে আমি গর্বিত।”

আজ মোহাম্মদ সেলিম শুধু একজন সফল প্রবাসীই নন, বরং বাংলাদেশি সংস্কৃতি ও স্বাদের দূত। তার এই উদ্যোগ দেখিয়ে দিয়েছে—সৎ পরিশ্রম, আত্মবিশ্বাস আর সৃজনশীলতা থাকলে বিদেশের মাটিতেও বাংলাদেশকে তুলে ধরা যায় গর্বের সঙ্গে।

সূত্র: দৈনিক জনকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়