শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০৭:০০ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসে বিএনপির অনলাইন সদস্যপদ নবায়ন শুরু ২ নভেম্বর

মনিরুল ইসলাম: বিএনপির প্রবাসী সদস্যদের জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ে চালুর উদ্যোগ নিয়েছে দলটি। আগামী ২ নভেম্বর রবিবার, রাজধানীর গুলশানস্থ লেকশো হোটেলের La Vita Banquet Hall–এ সন্ধ্যা ৬টায় এই কার্যক্রমের উদ্বোধন হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দাওয়াতপত্রটি বৃহস্পতিবার দলের মহাসচিবের হাতে তুলে দেন বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত ও সহ  তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফ আলী খান।
সাইফ আলী খান বলেন,“প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের প্রক্রিয়াকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করার জন্য এই অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে।”

দলীয় সূত্র জানায়, প্রবাসী নেতাকর্মীরা বিএনপির ওয়েবসাইটের মাধ্যমে সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ করতে পারবেন। এতে বিদেশে থাকা বিএনপি–সমর্থকদের সঙ্গে দলের সংগঠনিক যোগাযোগ আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ