শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০৯:৫২ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া

আফগানিস্তানের কুনার প্রদেশে অতর্কিত রকেট হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। এতে প্রদেশটির নয় হাজারের বেশি পরিবার ঘরছাড়া হয়েছে। বুধবার (১ এপ্রিল) টোলো নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

স্থানীয় কর্মকর্তারা জানান, ডুরান্ড লাইনের কাছে এসব হামলা চালানো হয়েছে। এতে করে স্থানীয়দের ব্যাপক মানসিক কষ্ট সহ্য করতে হচ্ছে।

advertisement

কুনারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান নাজিবুল্লাহ হানিফ বলেছেন, নয় হাজারের বেশি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। যুদ্ধের কারণে মানুষ তাদের ঘর ছাড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, বহু এলাকার বাসিন্দারা তাদের ঘর ছেড়ে পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। 

কুনারের বাসিন্দা আব্দুল্লাহ বলেছেন, পাকিস্তানের অতর্কিত গোলাবর্ষণের কারণে শিশুরা স্কুল কিংবা মাদরাসায় যেতে পারছে না। আমরা নামাজ পরার জন্য মসজিদেও যেতে পারছি না। এই পরিস্থিতি আমাদের জন্য গুরুতর সমস্যা তৈরি করেছে। 

advertisement

খালিদ খান নামে আরেক বাসিন্দা বলেন, আমাদের ও প্রতিবেশীদের বাড়িতে গোলাবর্ষণ হয়েছে। আমাদের গ্রামে কেউ নেই, সবাই ঘর ছেড়েছে, শুধু কয়েকজন রাতে বাড়িতে থাকছেন। 

পাকিস্তান-আফগানিস্তান কি যুদ্ধ লেগেই যাচ্ছে? পাকিস্তান-আফগানিস্তান কি যুদ্ধ লেগেই যাচ্ছে? 
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে হাজার হাজার পরিবার মানবিক ও আর্থিক ক্ষতির শিকার হয়েছে। বাসিন্দারা বলছেন, তারা এখন গুরুতর মানসিক সমস্যারও সম্মুখীন হচ্ছেন। 

advertisement

কুনারের কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, পাকিস্তানি বাহিনী সারকানো এলাকায় ৯৩টি, মানোগাই এলাকায় ৩৫টি এবং নারি জেলায় ২০টি গোলা নিক্ষেপ করেছে। এতে বহু কৃষিজমি ও ফলের বাগান ক্ষতির মুখে পড়েছে। 

  • সর্বশেষ