শিরোনাম
◈ ২০১৬ সালে ভারতের নোট বাতিলের উদ্যোগের মতোই বাংলাদেশেও ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে! ◈ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ◈ সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান ◈ ইরানে টানা দ্বিতীয় দিনের মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির ◈ মহাকাশ গবেষণায় জোর: আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশ ◈ ইবোলা সতর্কতায় ভারতে সব আন্তর্জাতিক যাত্রীর জন্য বাধ্যতামূলক এয়ার সুভিধা ২.০ ◈ কোনো দেশের সরকারপ্রধান আরেক দেশের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যায় না, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই: পররাষ্ট্রমন্ত্রী ◈ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর এবার দক্ষিণ কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে ◈ বাংলাদেশ থেকে চীন কে‌নো কাঁঠাল নিতে চায়? ◈ বজ্রপাতে ১২ বছরে প্রাণ গেল ৩৮৬০ জনের, সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ১১:০৮ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে হত্যা মামলায় বাদী পক্ষের আইনজীবীর বাড়িতে হামলার অভিযোগ

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে এক আইনজীবীর বসতবাড়িতে হামলার অভিযোগ। ৯ নভেম্বর রবিবার সন্ধ্যায় পৌরসভার কালিনগর এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় আইনজীবীর মা মোছা: রাহিলা খাতুন বাদী হয়ে রাতেই নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রামদা, রড ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। ভুক্তভোগী আইনজীবী এডভোকেট আশরাফুল আলম। তিনি শেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্য।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম, নবাব আলী, বাবু মিয়া, সাদ্দাম মিয়া ও মাতাব মিয়া। তারা পৌরশহরের কালিনগর এলাকার ভুক্তভোগী ওই আইনজীবীর প্রতিবেশী।

লিখিত অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যায়, অ্যাডভোকেট আশরাফুল আলম একটি হত্যা মামলায় বাদীপক্ষের কৌশুলি হিসেবে মামলা পরিচালনা করছিলেন। কিন্তু জামিনে মুক্তিপ্রাপ্ত আসামিপক্ষ মামলা পরিচালনা না করার জন্য তাঁকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে। আইনজীবী আশরাফুল আলম মামলা না ছাড়ায় রবিবার সন্ধ্যায় ক্ষুব্ধ হয়ে রফিকুল ইসলাম, নবাব আলী, বাবু মিয়া, সাদ্দাম মিয়া ও মাতাব মিয়া নামের পাঁচজন দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিকভাবে তাঁর বাড়িতে হামলা চালায়।

সেখানে তাকে না পেয়ে হামলাকারীরা বাড়ির টিনের বেড়া ভাঙচুর করে। এ সময় আইনজীবীর স্ত্রী বাধা দিতে গেলে তাঁকে ধাওয়া করা হয়। তিনি দৌড়ে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে প্রাণে রক্ষা পান। পরে তিনি মোবাইল ফোনে স্বামীকে খবর দিলে আশরাফুল আলম তাৎক্ষণিকভাবে নালিতাবাড়ী থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ দেশীয় অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অ্যাডভোকেট আশরাফুল আলম বলেন, আইন অনুযায়ী আমি যেকোনো পক্ষের মামলা পরিচালনা করতে পারি। যারা হামলা চালিয়েছে তারা একাধিক হত্যা মামলার আসামি। হামলার পর থেকে আমার পরিবার আতঙ্কে আছে। দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়