শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত ◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি

প্রকাশিত : ১৯ জুন, ২০২৪, ০৭:১৩ বিকাল
আপডেট : ১৯ জুন, ২০২৪, ০৭:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে মোটরসাইকেল ভাংচুরের ছবি তোলায় সাংবাদিকের উপর হামলা

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] জেলার আড়াইহাজারে মোটরসাইকেল ভাংচুরের ছবি তোলার সময় সাংবাদিক রফিকুল ইসলাম রানা (৫৪) এর উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

[৩] বুধবার (১৯ জুন) বেলা ১১টায় উপজেলার ফতেহপুর  ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

[৪] আহত সাংবাদিক রফিকুল ইসলাম রানা দৈনিক যায়যায়দিন পত্রিকার আড়াইহাজার উপজেলা প্রতিনিধি ও আড়াইহাজার থানা প্রেসক্লাবের উপদেস্টা। 

[৫] আহত সাংবাদিক রফিকুল ইসলাম রানা জানান, সকালের দিকে এক ব্যক্তি একটি মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় দক্ষিণ পাড়া গ্রামের এক মহিলাকে ধাক্কা দিয়ে আহত করেন। এ ঘটনায় আহত ওই মহিলা ওই ব্যক্তিকে গালি দেয়। এরপর ওই ব্যক্তি মোটর সাইকেল নিয়ে চলে যান। পরে তিনি কল্যান্দী গ্রাম থেকে আরও ২ টি মোটর সাইকেলসহ ৩ জন এসে আহত মহিলা ও তার স্বামীর উপর  চড়াও হন।

[৬] এক পর্যায়ে দক্ষিণ পাড়ার ৪০/৫০ জন লোক এদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে একজন পালিয়ে গেলেও ২ জনকে আটক করে মারধর করে  মোটর সাইকেল ৩টি ভাংচুর করতে থাকে। এ সময় সাংবাদিক রফিকুল ইসলাম রানা ছবি উঠাতে গেলে তার উপর হামলা করে তাকে গুরুতর আহত করে।  

[৭] আহত রফিক রানা জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে ঢাকা প্রেরণ করেন। হামলা কারীদের তিনি চিনতে পারেনি বলে জানান। হামলাকারীরা তার সাথে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

[৮] আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতি মধ্যে আসামিদের সনাক্ত করার কাজ চলছে।  

[৯] এই ঘটনায় আড়াইহাজার থানা প্রেসক্লাবে তাৎক্ষনিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকরা দোষীদের গ্রেপ্তার করে দৃস্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ