শিরোনাম
◈ গোলহীন ৯০ মিনিট, এনজোর লাল কার্ডে চাপে আর্জেন্টিনা: খেলাটি সরাসরি দেখুন ◈ পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫ ◈ কারাগার থেকে পালানো সেই নারী কয়েদি রাজধানীতে গ্রেপ্তার ◈ বিশ্বকাপ ফাইনাল: একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা, অপরিবর্তিত স্পেন ◈ জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বাংলাদেশের পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি ◈ স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা, সিদ্ধান্ত আদালত ও ইসির ◈ কুয়েত প্রবাসীদের জন্য মন্ত্রণালয়ের বিশেষ বার্তা ◈ পারমাণবিক কেন্দ্রে হামলার দাবিতে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, বড় সংঘাতের শঙ্কা ◈ রেলের আয় বেড়েছে ২২১ কোটি, লোকসান ১ হাজার ৮৮৯ কোটি টাকা

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ০২:২৫ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবীন্দ্র- নজরুল স্মরণে পথ পাঠাগারের কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা

ধনেশ পত্রনবীশ দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে রবীন্দ্র- নজরুল স্মরণে পথ পাঠাগারের আয়োজনে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরী হলরুমে এ প্রতিযোগিতা গুলো হয়। তিনটি বিভাগে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে অংকন করে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য, কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি৷ একটি বিভাগে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে কবিতা আবৃত্তি পাঠ করে।

প্রতিযোগিতা শেষ অতিথিবৃন্দ চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন৷পুরস্কার বিতরণী
অনুষ্ঠানে পথ পাঠাগারে সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে ও সহ সভাপতি জিয়াউল হক শুভ্#৩৯;র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সায়মন খান, সুসং আদর্শ বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক্ষক বীরেশ্বর চক্রবর্তী, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, কবি আবুল বাশার কবি লোকান্ত শাওন প্রমুখ।


অতিথিবৃন্দরা বলেন, রবীন্দ্র- নজরুল স্মরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে পথ পাঠাগারের কবিতা - আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন প্রংশসনীয়। পথ পাঠাগার মানুষকে আলোকিত করার যে স্বপ্ন দেখাচ্ছে, সেটি সবার আদর্শ হওয়া উচিত। জাতী ও মেধা বিকাশে পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠাগারে সময় দেয়ার আহবান জানান অতিথিরা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়