শিরোনাম
◈ চার জেলার ২৯ বাঁওড়ে মাছের উৎপাদন ১০ শতাংশ বাড়াতে ৪৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব ◈ বাংলাদেশে ৬০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের, অগ্রাধিকার পাবে গাড়ি ও জ্বালানি খাত ◈ সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, চলছে নিরাপত্তা যাচাই ◈ পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা-সংকট সৃষ্টি হয়েছে কেন? ◈ বিশ্বে প্রথমবার মানুষের শরীরে শামোন্ডা ভাইরাস শনাক্ত, ফ্রান্সে প্রথম আক্রান্ত ব্যক্তির মৃত্যু ◈ বিফ‌লে গে‌লো ইংল‌্যা‌ন্ডের ব্রুকের ডাবল সেঞ্চুরী, ৪২৯ রান তাড়া করে শ্রীলঙ্কার রেকর্ড জয়  ◈ ব্যক্তিগত নিরাপত্তা চাইতে থানায় রুমিন ফারহানা, ওসির সাথে তুমুল বাগবিতণ্ডা (ভিডিও) ◈ থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ জন ◈ এবার বাংলাদেশের দুর্গাপূজার প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ!’ ◈ সৌদি আরবে হামলার পর ফের ফ্লাইট বাতিল বিমানের, দাম্মাম ২৫ ও রিয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৬, ০১:৪২ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৬, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, চলছে নিরাপত্তা যাচাই

সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। বৃহস্পতিবার ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায়নি। নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা ও প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের মূল ওয়েবসাইটে (bb.org.bd) প্রবেশ করলে ‘The Service is under Maintenance’ বার্তা দেখা যায়। এর নিচে আরও বলা হয়েছে, ‘Our service is currently undergoing scheduled maintenance. We will be back online shortly. Thank you for your patience. Bangladesh Bank.’ অর্থাৎ, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য সার্ভিসটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং শিগগির তা আবার সচল করা হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, বিশ্বব্যাপী সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তাঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও সমাধানে বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগ কাজ করছে। আশা করি, খুব শিগগির ওয়েবসাইটটি পুনরায় চালু করতে পারব।’

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত পিএইচপি প্রোগ্রামিং ভাষায় দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইজের তথ্য অনুযায়ী, এসব ত্রুটি কাজে লাগিয়ে হামলাকারীরা দূর থেকে সার্ভারে অননুমোদিত নির্দেশনা কার্যকর করার সুযোগ পেতে পারে। এতে সার্ভারে থাকা ফাইল, ডেটাবেইস ও গুরুত্বপূর্ণ তথ্য ঝুঁকিতে পড়তে পারে। এ পরিস্থিতিতে ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়ামসহ কয়েকটি দেশের সরকারি প্রতিষ্ঠান সতর্কতামূলকভাবে ওয়েবসাইট বন্ধ রেখেছে। তবে নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়া মানেই কোনো ওয়েবসাইটে হামলা হয়েছে, এমন নয়।

জানা গেছে, পিএইচপি বহুল ব্যবহৃত একটি সার্ভারভিত্তিক প্রোগ্রামিং ভাষা। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম, ই-কমার্স প্ল্যাটফর্ম ও বিভিন্ন অনলাইন সেবা পরিচালনায় এ প্রযুক্তি ব্যবহৃত হয়। বাংলাদেশেরও অনেক ওয়েবসাইট পিএইচপিভিত্তিক। ফলে নিরাপত্তা ত্রুটির কারণে কোন কোন প্রতিষ্ঠান ঝুঁকিতে রয়েছে, তা যাচাই করা জরুরি।

 

  • সর্বশেষ