শিরোনাম
◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৩, ০৩:০৯ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২৩, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুলের যত্নে অ্যালোভেরার হেয়ার স্পা

নিউজ ডেস্ক: চুল নিয়ে সারা বছর চুল পড়া, খুশকি থেকে শুরু করে চুলের রুক্ষ্ম ভাবের সমস্যায় ভোগেন অনেকে। আবার কেউ কেউ চুলের বৃদ্ধি না হওয়ার সমস্যায় ভোগেন। এসব সমস্যা সমাধানে সকলেই কোনও না কোনও পদ্ধতি মেনে চলেন। কেউ বাজার চলতি পণ্য ব্যবহার করেন, কেউ ঘরোয়া ব্যবহার করেন, কেউ আবার পার্লার ট্রিটমেন্টও করান।

চুলের সমস্যা দূর করতে হেয়ার প্যাকের পাশপাশি হেয়ার স্পা করা জরুরি। এজন্য ঘরে বানিয়ে নিতে পারেন হেয়ার স্পা। অ্যালোভেরা জেল দিয়ে সহজ উপায়ে এই স্পা তৈরি করা সম্ভব।

যেভাবে বানাবেন হেয়ার স্পা-

চুলের যত্নে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা গাছের পাতা কেটে নিন। এবার জেল বের করে নিন। এই জেলের সঙ্গে ভালোভাবে ক্যাস্টর অয়েল মেশান। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন।

অ্যালোভেরা জেল ও পেঁয়াজের রস দিয়ে বানাতে পারেন প্যাক। এজন্য পেঁয়াজ কেটে রস বের করে নিন। এখন অ্যালোভেরা গাছের পাতা কেটে নিন। এবার জেল বের করে নিন। সেই অ্যালোভেরা জেলের সঙ্গে মেশান পেঁয়াজের রস। ভালো করে মিশিয়ে প্যাকটি তৈরি করুন। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন।

প্রথমে একটি পাত্রে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। এবার ২টি ভিটামিন ই ক্যাপসুল ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে ১ চা চামচ অলিভ অয়েল দিয়ে ভালোভাবে মেশান। এবার এই প্যাক স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। মিশ্রণটি চুলের জন্য বেশ উপকারী। তবে, চুলের স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত ভালো করে এই মিশ্রণ লাগাতে হবে।

এবার থেকে চুলের যত্ন নিতে অ্যালোভেরা জেল দিয়ে বানিয়ে নিন হেয়ার স্পা। কিংবা এই জেল দিয়ে তৈরি করতে পারেন হেয়ার প্যাক। এতে মিলবে উপকার। চুলের যত্নে সবগুলি প্যাকই বেশ উপকারী।

 

  • সর্বশেষ