শিরোনাম
◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৬, ০৮:২৩ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২৬, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বয়ামে ডিম সংরক্ষণ করে পদ্ম গোখরার ৫০টি বাচ্চা ফোটালেন শাওন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাড়িঘর, বিভিন্ন স্থাপনা থেকে কুড়িয়ে পাওয়া পদ্ম গোখরা সাপের ডিমকে বয়ামে রেখে ৫০টি বাচ্চা ফুটিয়েছেন ওয়াইল্ড লাইফ এণ্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন। এসব সাপের বাচ্চা বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের সাথে আলোচনা করে দু’একদিনের মধ্যে উপযুক্ত স্থানে অবমুক্ত করার প্রস্তুতি চলছে।

আমীর হোসাইন শাওন জানান, তিনি দীর্ঘদিন সাপ উদ্ধারসহ বন্যপ্রাণী নিয়ে কাজ করে আসছিলেন। এর ধারাবাহিকতায় গত দুই মাস ধরে উপজেলার বিভিন্ন স্থানে এসব ডিম উন্মুক্ত স্থান থেকে কুড়িয়ে আনেন। পরে একটি বয়ামের নিচের অংশে বালি দিয়ে ডিমগুলোকে বাচ্চা ফোটার উপযোগী করে রাখেন। সাধারণত এই সাপের বাচ্চা ফুটতে ৫০-৬০ দিন সময় লাগলেও ৪০ দিন পূর্ণ হওয়ার পর এক একটি ডিম থেকে বাচ্চা ফুটতে শুরু করে। এভাবে একে একে ৫০টি ডিম থেকে বাচ্চা ফুটেছে। সবগুলো বাচ্চা সুস্থ আছে। আজকালের মধ্যে উপযুক্ত প্রাকৃতিক জঙ্গলে সেগুলো অবমুক্ত করা হবে।

  • সর্বশেষ