শিরোনাম
◈ প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু ◈ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের আঁচ বাংলাদেশে, এলএনজি ভর্তুকিতে বড় চাপ ◈ দেশে ১০০ কূপ খননের পরিকল্পনা, ৬ মাসে অনুমোদন মাত্র ৩টির: লক্ষ্যমাত্রা পূরণে বড় চ্যালেঞ্জ ◈ নেপালে বন্যার ৯ দিন পর জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার, আরও ৫০০ নিখোঁজ ◈ কোম্পানিতে চাকরির নামে ‘সার্ভিস ভিসায়’ রাশিয়া, ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশি তরুণদের! ◈ প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি ◈ ক্যান্সারের চিকিৎসা নিতে আসা রোগীর ৮০ শতাংশই স্বল্পশিক্ষিত ও স্বাক্ষরজ্ঞানহীন ◈ আইসিসির এক সিদ্ধান্তে ২৪৪ কোটি টাকা ক্ষতির মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড! ◈ ‘শখের’ যুদ্ধই এখন ট্রাম্পের গলার কাঁটা, কী করবে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৫ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রলি ব্যাগ কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই দেখবেন: চাকা, সাইজ ও উপকরণ যাচাইয়ের টিপস

ভ্রমণের সময় ট্রলি ব্যাগ এখন অনেকেরই নিত্যপ্রয়োজনীয় সঙ্গী। তবে শুধু ব্যাগের ডিজাইন, রং কিংবা দাম দেখে সিদ্ধান্ত নিলে পরবর্তীতে নানা ধরনের সমস্যায় পড়তে হতে পারে। একটি ভালো ট্রলি বেছে নেওয়ার ক্ষেত্রে এর আকার, ওজন, তৈরির উপাদান, চাকা, হাতল এবং জিপারের মান—সবই বিবেচনায় রাখা জরুরি।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজের ভ্রমণের ধরন ও প্রয়োজন অনুযায়ী ট্রলি নির্বাচন করলে তা বহন করা যেমন আরামদায়ক হয়, তেমনি দীর্ঘ সময় ব্যবহার করাও সম্ভব। চলুন জেনে নেওয়া যাক ট্রলি ব্যাগ কেনার আগে যেসব বিষয়ে সতর্ক থাকা দরকার-

ভ্রমণের ধরন আগে ঠিক করুন

ট্রলি কেনার আগে নিজের ভ্রমণের অভ্যাস সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার। আপনি কি নিয়মিত বিমানে যাতায়াত করেন, ব্যবসায়িক প্রয়োজনে ভ্রমণ করেন, নাকি সাধারণত কয়েক দিনের জন্য কোথাও ঘুরতে যান—সেটি বিবেচনা করুন।

বিমানযাত্রার ক্ষেত্রে সংশ্লিষ্ট এয়ারলাইনসের লাগেজ সংক্রান্ত নিয়ম অবশ্যই দেখে নেওয়া উচিত। স্বল্পমেয়াদি সফরের জন্য ছোট কেবিন ব্যাগ বেশ কার্যকর হতে পারে। এতে সহজে ব্যাগ বহন করা যায় এবং বিমানবন্দরে চেক-ইন করা লাগেজের জন্য অপেক্ষাও করতে হয় না।

তৈরির উপাদান যাচাই করুন

হার্ড ট্রলি কেনার সময় ব্যাগটি কোন উপাদান দিয়ে তৈরি, সেদিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, পলিপ্রোপিলিনের তৈরি ব্যাগ তুলনামূলকভাবে হালকা এবং ধাক্কা সহ্য করার ক্ষমতাও ভালো। অন্যদিকে পলিকার্বনেট দীর্ঘস্থায়িত্বের জন্য বেশ পরিচিত। তাই বাহ্যিক সৌন্দর্য বা ডিজাইনের পাশাপাশি ট্রলির নির্মাণ উপাদানও যাচাই করে কেনা উচিত।

চাকা ও হাতল পরীক্ষা করুন

ব্যাগের চাকা, হাতল, কোণ এবং জিপার সবচেয়ে বেশি ব্যবহৃত অংশগুলোর মধ্যে পড়ে। তাই দোকানে কেনার সময় এসব অংশ ভালোভাবে পরীক্ষা করে দেখা জরুরি। চাকাগুলো সবদিকে মসৃণভাবে ঘুরছে কি না এবং ব্যাগ টানার সময় কোনো সমস্যা হচ্ছে কি না দেখে নিন। একই সঙ্গে টেলিস্কোপিক হাতল বের করে সেটি যথেষ্ট শক্ত ও স্থির থাকে কি না পরীক্ষা করুন।

খালি ব্যাগের ওজনও মাথায় রাখুন

ট্রলি কেনার সময় অনেকেই শুধু ব্যাগে কত কেজি মাল নেওয়া যাবে, সেটির দিকে নজর দেন। কিন্তু খালি অবস্থায় ব্যাগটির ওজনও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, ২০ ইঞ্চির একটি হার্ড ট্রলির ওজন সাধারণত ২ দশমিক ৩ থেকে ৩ কেজির মধ্যে হতে পারে। আকার বড় হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাগের ওজনও সাধারণত বাড়ে। হালকা ট্রলি ব্যবহার করলে এয়ারলাইনসের নির্ধারিত লাগেজ সীমার মধ্যে তুলনামূলকভাবে বেশি প্রয়োজনীয় জিনিস বহন করা সম্ভব।

বেশি ফিচার মানেই সেরা নয়

বর্তমান বাজারের অনেক ট্রলি ব্যাগে একাধিক কম্পার্টমেন্ট, কমপ্রেশন সিস্টেম, উন্নত ক্লোজারসহ বিভিন্ন অতিরিক্ত সুবিধা দেওয়া হয়। এগুলো কিছু ক্ষেত্রে ভ্রমণকে আরও সুবিধাজনক করে তুলতে পারে। তবে প্রতিটি ফিচার সবার প্রয়োজন হয় না। তাই নিজের ভ্রমণের ধরন ও ব্যবহারের প্রয়োজন অনুযায়ী কোন সুবিধাগুলো সত্যিই দরকার, সেটিই আগে বিবেচনা করা উচিত।

বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে ভালো ট্রলি মানেই সবচেয়ে দামি কিংবা সবচেয়ে বেশি ফিচারযুক্ত ব্যাগ নয়। বরং আপনার ভ্রমণের অভ্যাস, প্রয়োজন এবং বাজেট—এই তিনটির সঙ্গে যে ব্যাগটি সবচেয়ে ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ, সেটিই আপনার জন্য সঠিক পছন্দ।

  • সর্বশেষ