শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ০২:৫৪ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২৬, ০৩:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোনো খরচ ছাড়াই অ্যালার্জি দূর করার উপায়

ব্যক্তিজীবনে অ্যালার্জি যে কত ভয়ঙ্কর তা ভুক্তভোগী জানেন। কত পথ-মত অবলম্বন করেও অনেকে এই অবস্থা থেকে মুক্তি পাননি। সুস্বাদু খাবার চোখের সামনে দেখে জিহ্বাতে পানি আসলেও অ্যালার্জির ভয়ে অনেকের তা আর খাওয়া হয় না। বছরের পর বছর ভুক্তভোগীরা এসব খাবার খাওয়া থেকে বিরত থাকেন আর ভোগেন পুষ্টিহীনতায়। তবে আর নাই অ্যালার্জির চিন্তা। আক্রান্ত ব্যক্তিরা সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। এবার বিনা খরচে এলার্জিকে গুডবাই জানান।

এজন্য আপনাকে যা করতে হবে–

১ কেজি নিম পাতা নিন। ভালো করে তা রোদে শুকান।

শুকনো নিম পাতা পাটায় পিষে গুঁড়ো করুন। এরপর তা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন একটি কৌটায় ভরে রাখুন।

Advertisement

এবার ইসবগুলের ভুষি কিনুন।

প্রস্তুতপ্রণালী

এক চা চামচের ৩ ভাগের ১ ভাগ নিমপাতার গুঁড়া এবং ১ চা চামচ ভুষি ১ গ্লাস পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। আধা ঘণ্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন। প্রতিদিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে এবং রাতে শোয়ার আগে খেয়ে ফেলুন। ২১ দিন একটানা খেতে হবে।

কার্যকারিতা শুরু হতে ১ মাস লেগে যেতে পারে। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে এবং এরপর থেকে এলার্জির জন্য যা যা খেতে পারতেন না যেমন- হাঁসের ডিম, বেগুন, গরুর মাংস, চিংড়ি, কচু, কচুশাক, গাভীর দুধ, পুঁইশাক, মিষ্টি কুমড়াসহ অন্যান্য খাবার খান। দেখবেন কোনো সমস্যা হচ্ছে না।

সাবধানতা- নিজ থেকে ইচ্ছে মতো বেশি বেশি নিম পাতা খাবেন না। প্রয়োজনে ডিগ্রীপ্রাপ্ত হেকিমের পরামর্শ নিন।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ