শিরোনাম
◈ শান্তি-শৃঙ্খলা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী ◈ একদিনে শাহজালালে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে যা পাওয়া গেলো ◈ মির্জা ফখরুলের স্থলে কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব? ◈ দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী ◈ অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ◈ ম্যারাডোনার সতীর্থ কিংবদন্তি ফুটবলার ক্যানেজিয়া ঢাকায় আসছেন ◈ কোন প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফেরত পাঠাবে সেটা ভারতের সিদ্ধান্ত : চিফ প্রসিকিউটর ◈ জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সময় লাগবে দুই বছর: আমির খসরু ◈ শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত : ইন্ডিয়ান এক্স‌প্রেসের প্রতি‌বেদন ◈ গ্রিসের পথে নৌকার ইঞ্জিন নষ্ট, সাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ০৬:৪১ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পান পাতা কমাবে চুল পড়া, যেভাবে ব্যবহার করবেন

বেশিরভাগ মানুষই চুল পড়ার সমস্যায় ভোগেন। কিন্তু কীভাবে চুল পড়া রোধ করা যায়, তার সঠিক সমাধান অনেকেই জানেন না। আমাদের চিরচেনা পান পাতাও কিন্তু চুল পড়া রোধে দারুণ কার্যকরী। 

চুল কেন ঝরে যায়?
আমাদের জীবনযাত্রার ধরন, অতিরিক্ত দূষণ, শ্যাম্পুর অতিরিক্ত ব্যবহার, পর্যাপ্ত পানি না খাওয়া, সর্বোপরি সঠিকভাবে চুলের যত্ন না নেওয়া- এমন বহু কারণ রয়েছে চুল ঝরার। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই বহু চেষ্টা করেন। এক্ষেত্রে আমাদের হাতের কাছে থাকা পান পাতাই হতে পারে সমাধান।

কোরিয়ানদের মতো সুন্দর ত্বক পেতে চাইলে যা করবেন

যুগ যুগ ধরে পান নানান বিচিত্র কাজে ব্যবহৃত হয়ে আসছে। নিয়মিত পান খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। পান শুধু হজমেই সাহায্য করে না, এতে থাকা পুষ্টিগুণ নানা ধরনের উপকার করে। ভিটামিন ও খনিজসমৃদ্ধ পান চুলের স্বাস্থ্যের জন্য উপকারী। চুল পড়া রোধ করার পাশাপাশি ঘন চুল পেতেও পান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

যেভাবে ব্যবহার করবেন: প্রথমে পান পাতা দিয়ে একটি হেয়ার মাস্ক তৈরি করে নিন। চুলের দৈর্ঘ্যের উপর নির্ভর করে পান পাতার সংখ্যা নির্বাচন করুন। এবার ২ থেকে ৩ চামচ ঘি নিন। সঙ্গে অল্প মধু ও পানি। সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হবে আপনার হেয়ার মাস্ক।

শ্যাম্পু করার ঘণ্টা খানেক আগে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে এই মাস্কটি ব্যবহার করুন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে অন্তত ২ দিন মাস্কটি ব্যবহার করুন। চুল পড়া কমবে, চুল ঘনও হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়