শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৬, ০৯:৩৮ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্ষায় বাড়িতে সাপের উপদ্রব? সহজ কিছু উপায়েই মিলতে পারে সমাধান

বর্ষার (Monsoon) মরশুম উপভোগ করতে কম বেশি সকলেরই ভালো লাগে। সবুজে ঘেরা প্রকৃতি যেন বৃষ্টির জলে আরও উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু এর মাঝেই ওঁত পেতে থাকে ভয়ঙ্কর বিপদ, আর সেটি হল ভয়ংকর বিষধর সাপ (Snake)। ভেজা মাটি এবং ঘন ঝোপঝাড়ের কারণে সাপ প্রায়ই নিজের বসতি ছেড়ে চারিদিকে ঘুরে বেড়ায়, এমনকি ঢুকে পড়ে বাড়িতে। একটু অন্যমনস্ক হলেই ব্যাস, সাপের ছোবল অবধারিত। তবে চিন্তা নেই বেশ কয়েকটি ঘরোয়া টোটকাতেই বর্ষায় সাপের উপদ্রব (Snake Repellant) থেকে মুহূর্তে মিলবে স্বস্তি, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

ন্যাপথলিন ট্যাবলেট

advertisement

বাড়িতে সাপের উপদ্রব কমাতে ন্যাপথলিনের ভূমিকা অসাধারণ। এর জন্য একটি বাটিতে ন্যাপথলিন ট্যাবলেট গুঁড়ো করে সামান্য জল মিশিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এবং সেটিকে দরজা, জানালা ও বাগানের চারপাশে লাগিয়ে দিতে হবে। তাহলেই দেখবেন আশেপাশের সাপ ঘেষতে পারবে না। আসলে এর গন্ধ সাপ একদমই সহ্য করতে পারে না।

কার্বলিক অ্যাসিড

advertisement

বাড়িতে অবশ্যই সব সময় কার্বলিক অ্যাসিড মজুত করে রাখতে হবে। বর্ষা এলে বাড়ির চারপাশে সেই অ্যাসিড ছড়িয়ে দিলে আশেপাশে দেখা যাবে না সাপ। তবে খেয়াল রাখবেন বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে তারা যেন এসবের নাগাল না পায়, কারণ এই অ্যাসিড খুবই ক্ষতিকর।

দারচিনি ও লবঙ্গের তেল

advertisement

দারচিনি ও লবঙ্গের তেলও সাপ তাড়াতে বেশ কার্যকরী। এরজন্য একটি স্প্রে বোতলে জল নিয়ে তাতে পরিমাণমতো দারচিনি ও লবঙ্গের তেল দিয়ে জল ভাল করে ফুটিয়ে নিন। এবার সেই জলটি একটি স্প্রে বোতলে ভরে রাখুন। যখনই আশেপাশে সাপ দেখবেন তখনই এটি স্প্রে করতে হবে সরাসরি। তাহলেই পালাবে সাপ। তবে অত্যন্ত সতর্কভাবে স্প্রে করতে হবে।

সালফার পাউডার

সালফার পাউডার সাপ তাড়ানোর জন্য অত্যন্ত শক্তিশালী উপকরণ। এটি ঘরের বাইরে ছড়িয়ে রাখলে সাপ আর ঘরে ঢোকার সাহস পাবে না। এছাড়াও জলের মধ্যে ভিনিগার মিশিয়ে সেটি স্প্রে করলে সাপ তাড়াতে সুবিধা হয়। এছাড়াও পেঁয়াজ-রসুনের স্প্রেও বেশ কার্যকরী। কারণ এগুলির মধ্যে সালফোনিক অ্যাসিড থাকে। যা আমাদের চোখে জল নিয়ে আসে। এই দুটির সঙ্গে যদি কিছু সৈন্ধব লবণ মিশিয়ে দেন তাহলে সাপ কাছে আসবে না।

  • সর্বশেষ