শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬, ০৪:০৭ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশে পাসপোর্ট হারালে পুলিশ থেকে দূতাবাস—ধাপে ধাপে করণীয়

পড়াশোনা, চাকরি কিংবা ভ্রমণ নানা কাজেই আমরা দেশের বাইরে গিয়ে থাকি। দেশের বাইরে আমাদের পরিচয়ের অন্যতম ডকুমেন্ট পাসপোর্ট। কিন্তু একবার ভাবুন তো অসতর্কতা কিংবা অন্য কোনোভাবে আপনার এই মূল্যবান ডকুমেন্ট হারিয়ে ফেলছেন। পাসপোর্ট ছাড়া কিন্তু দেশে ফেরা অসম্ভব। তাই এমন মুহূর্তে চিন্তিত না হয়ে কী করবেন তা জেনে নিন-

শান্ত থাকুন: দেশের বাইরে এমন পরিস্থিতিতে অস্থিরতা কাজ করা স্বাভাবিক। তবে অস্থির হয়ে কোনো সমাধান নিশ্চয়ই সম্ভব না। তাই, এমন সময় যথাসম্ভব শান্ত থাকুন। মনে করার চেষ্টা করুন পাসপোর্ট কোথায় রেখেছিলেন কিংবা সম্ভাব্য কোথায় থাকতে পারে। অবস্থানরত রুমে ভালোভাবে খুঁজে দেখুন আরেকবার।

advertisement

স্থানীয় পুলিশকে অবগত করুন: পাসপোর্ট হারালে দ্রুত স্থানীয় পুলিশকে অবগত করুন। আইনি সহায়তা নিন। দেশ ভেদে তাদের কোনো নির্দিষ্ট আইনি নির্দেশনা থাকলে তা অনুসরণ করুন। পুলিশে রিপোর্ট করার লিখিত কপি সঙ্গে রাখুন যা পরে কাজে লাগবে।

বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করুন: দেশের বাইরে যেকোনো সমস্যা পড়লে প্রথম ভরসার জায়গা দূতাবাস। পাসপোর্ট হারানোর ব্যাপারেও সহায়তা পেতে দূতাবাসে যোগাযোগ করুন। পুলিশ রিপোর্টসহ অন্যান্য ডকুমেন্ট জমা দিন। আপনি কর্মসূত্রে বা পড়াশোনার জন্য বাইরে থাকলে দূতাবাসের সহায়তায় নতুন পাসপোর্ট পেতে পারেন। আর ভ্রমণের ক্ষেত্রে ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট কিংবা প্রযোজ্য ক্ষেত্রে এক্সিট পাসের ব্যবস্থাও দূতাবাস থেকে হতে পারে। 

advertisement

এজেন্সির সঙ্গে যোগাযোগ করুন: আপনি কোনো এজেন্সির মাধ্যমে দেশের বাইরে গেলে ঐ এজেন্সিকে বিষয়টি অবগত করুন। এজেন্সি আপনার হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আপনার ট্রাভেল ইনস্যুরেন্স থাকলে তা ক্লেইম করার ব্যবস্থাও করতে পারে। 

এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করুন : আপনার ফিরতি টিকেট বুকিং করা থাকলে এয়ারলাইনকে অবগত করুন আপনার পাসপোর্ট হারানোর ঘটনা। জরুরী ভিত্তিতে ডকুমেন্ট সংগ্রহ করতে না পারলে ফ্লাই করতে পারবেন না।

advertisement

গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংরক্ষণ করুন: যে উদ্দেশ্যেই দেশের বাইরে যান না কেন কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে রাখুন। ছবিযুক্ত পরিচয়পত্র, পাসপোর্টের ফটোকপি ও অন্যান্য আনুষঙ্গিক ডকুমেন্ট। শুধু এক ব্যাগে এক সেট রাখলে ঐ ব্যাগ হারিয়ে ফেললে সবই হারিয়ে যেতে পারে। তাই বিকল্প এক সেটও রাখুন। 

সতর্ক থাকার পরও অনাকাঙ্ক্ষিতভাবে আপনার জিনিসপত্র হারিয়ে যেতেই পারে। সবচেয়ে ভালো হয় পাসপোর্ট, ভিসা সহ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ডিজিটাল স্ক্যান কপি ক্লাউড স্টোরেজে রাখা এবং পরিবারের অন্য কোনো সদস্যের সাথে শেয়ার করা। যাতে জরুরি মুহূর্তে পাওয়া যায়। এতে হারিয়ে গেলেও অভিযোগ করা কিংবা আইনি সহায়তা পেতে খুব কাজে লাগে। আর যারা কাজের সূত্রে বিদেশে থাকেন তাদের কাছে চলাচলের জন্য অন্য কোনো পরিচয়পত্র বা পাস থাকলে সব সময় মূল পাসপোর্ট সঙ্গে না রেখে নিরাপদে রাখাই উত্তম।

পাসপোর্ট হারানো বিদেশে যেকোনো ভ্রমণকারীর জন্য বড় ধরণের ঝামেলা তৈরি করতে পারে। তবে সঠিক পদক্ষেপ, প্রয়োজনীয় নথির প্রস্তুতি এবং বাংলাদেশ দূতাবাসের সহায়তা নিলে পরিস্থিতি দ্রুত সামালে নেওয়া যায়। তাই বিদেশ ভ্রমণের আগে প্রস্তুতি নেওয়াই সবচেয়ে বড় কার্যকর নিরাপত্তা।

 

  • সর্বশেষ