শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ০১:৩৮ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্ষায় চুল পড়া কমাতে নারকেল তেলের সঙ্গে মেশান এই ৩ উপাদান

বর্ষা মৌসুমে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় চুল পড়া, খুশকি এবং মাথার ত্বকে নানা ধরনের সমস্যা বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, এ সময় নিয়মিত চুলের যত্নের পাশাপাশি কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে চুলের গোড়া মজবুত রাখতে এবং চুল পড়া কমাতে সহায়তা মিলতে পারে। 

এর মধ্যে নারকেল তেলের সঙ্গে মেথি, কারিপাতা ও জবা ফুলের ব্যবহার বেশ জনপ্রিয়।

নারিকেল তেল চুলে প্রয়োজনীয় আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং শুষ্কতা কমায়। অন্যদিকে মেথিতে থাকা প্রোটিন, আয়রন ও নিকোটিনিক অ্যাসিড চুলের গোড়া শক্ত করতে এবং খুশকি কমাতে ভূমিকা রাখতে পারে। 

কারিপাতা অ্যান্টি-অক্সিডেন্ট ও বিটা-ক্যারোটিনসমৃদ্ধ হওয়ায় চুল পাতলা হওয়া রোধে সহায়ক বলে মনে করা হয়। জবা ফুল মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।

Advertisement

এই ভেষজ তেল তৈরির জন্য এক কাপ নারিকেল তেলে দুই টেবিল চামচ মেথি, এক মুঠো কারিপাতা এবং তিন থেকে চারটি জবা ফুল দিয়ে ১০ থেকে ১৫ মিনিট কম আঁচে ফুটিয়ে নিতে হবে। ঠান্ডা হলে ছেঁকে কাচের বোতলে সংরক্ষণ করা যায়।

সপ্তাহে অন্তত দুই দিন এই তেল মাথার ত্বকে ১০ মিনিট আলতোভাবে মালিশ করে সারা রাত রেখে পরদিন মাইল্ড বা সালফেট-ফ্রি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললে উপকার পাওয়া যেতে পারে।

তবে শুধু তেল ব্যবহার করলেই হবে না। বর্ষায় ভেজা চুল দীর্ঘ সময় বেঁধে না রাখা, নিয়মিত মাথার ত্বক পরিষ্কার রাখা, পর্যাপ্ত প্রোটিন, আয়রন ও ভিটামিনসমৃদ্ধ খাবার খাওয়া এবং চিরুনি-তোয়ালে পরিষ্কার রাখাও জরুরি। 

দীর্ঘদিন অতিরিক্ত চুল পড়া, মাথার ত্বকে ক্ষত বা তীব্র খুশকির সমস্যা দেখা দিলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

  • সর্বশেষ