শিরোনাম
◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ০৫:১৯ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চর্বি কমাতে যে ৮টি ভুল করছেন অনেকেই

ওজন কমানো অনেকের জন্যই জটিল হয়ে ওঠে, বিশেষ করে যখন সোশ্যাল মিডিয়ায় নানা ‘মিরাকল ড্রিংক’, কঠোর ডায়েট ও দ্রুত ফলের টিপস ঘুরে বেড়ায়। অনেকেই মনে করেন, একটিমাত্র সহজ সমাধানেই অতিরিক্ত ওজন কমে যাবে। কিন্তু বাস্তবতা হলো, স্থায়ীভাবে চর্বি কমাতে কোনো শর্টকাট নেই—এটি নির্ভর করে নিয়মিত ও স্বাস্থ্যকর অভ্যাসের ওপর।

ফিটনেস বিশেষজ্ঞরা বলেন, অনেকেই ভুল কিছু ধারণায় ভরসা রাখেন, যার কারণে কাঙ্ক্ষিত ফল পান না। চর্বি কমানোর ক্ষেত্রে কিছু সাধারণ ভুল ধারণা সম্পর্কে বর্ণনা দেন তারা।

১) অনেকে দ্রুত ওজন কমাতে চান, কিন্তু দ্রুত ফলের চেষ্টা করতে গিয়ে অতিরিক্ত কঠোর ডায়েট বা ব্যায়ামের পথ বেছে নেন, যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে।

২) শুধু কার্ডিও বা হাই-ইনটেনসিটি ট্রেনিং করলেই ফ্যাট লস হয় না। পেশি গঠন ও রিকভারি না থাকলে দীর্ঘমেয়াদে মেটাবলিজম দুর্বল হয়ে যেতে পারে।

Advertisement

৩) একদিনের কঠিন ব্যায়াম শরীর বদলে দেয় না। পরিকল্পিত ও ধারাবাহিক ট্রেনিংই স্থায়ী ফল দেয়, শুধু ট্রেন্ড অনুসরণ করলে নয়।

৪) অতিরিক্ত ক্যালরি কমিয়ে দেওয়া দ্রুত ওজন কমালেও শরীর দুর্বল করে, ক্ষুধা বাড়ায় এবং পেশি কমিয়ে দেয়। সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়াই জরুরি।

৫) ওজন প্রতিদিন পানি, হরমোন ও ঘুমের কারণে ওঠানামা করে। তাই এক দিনের স্কেলের সংখ্যা দেখে সিদ্ধান্ত নেওয়া ভুল।

৬) ঘাম ফ্যাট কমার নির্দেশক নয়, এটি শুধু শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের প্রক্রিয়া। পরিবেশ ও আবহাওয়াও এতে প্রভাব ফেলে।

৭) মোটিভেশন সবসময় থাকে না। ফল পেতে হলে নিয়মিত রুটিন ও শৃঙ্খলা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

৮) লেবু পানি, জিরা পানি বা অ্যাপল সাইডার ভিনেগার—কোনো ‘ডিটক্স ড্রিংক’ একা চর্বি কমাতে পারে না। এগুলোর কিছু উপকার থাকলেও এগুলো কোনো জাদুকরি সমাধান নয়।

বিশেষজ্ঞরা যা খুব সহজ বা নাটকীয় মনে হয়, সেটির ওপর ভরসা না করে বাস্তব ও কার্যকর অভ্যাসগুলোর ওপর মনোযোগ দিতে পরামর্শ দিয়ে থাকেন। 

  • সর্বশেষ