শিরোনাম
◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬, ০৩:৪৯ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালি পেটে দারুচিনির পানি, উপকার নাকি ক্ষতি?

দারুচিনি শুধু রান্নার স্বাদ ও সুগন্ধ বাড়াতেই নয়, স্বাস্থ্যগত নানা উপকারিতার জন্যও পরিচিত। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, প্রদাহরোধী ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান শরীরের বিভিন্ন কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। অনেকেই সকালে খালি পেটে দারুচিনি ভেজানো বা ফুটানো পানি পান করেন। তবে এর যেমন কিছু সম্ভাব্য উপকারিতা রয়েছে, তেমনি অতিরিক্ত সেবনে কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও হতে পারে।

খালি পেটে দারুচিনির পানি খাওয়ার কিছু উপকারিতা এবং সম্ভাব্য কিছু পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিন-

উপকারিতা-

১. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে: দারুচিনি ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করতে পারে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

Advertisement

২. বদহজম ও গ্যাস্ট্রিক কমায়: এটি হজম শক্তি বাড়ায় এবং গ্যাস্ট্রিক বা অম্বল কমাতে সহায়ক হতে পারে।

৩. ওজন কমাতে সহায়তা: মেটাবলিজম বাড়িয়ে ওজন কমানোর প্রক্রিয়াকে সহায়তা করতে পারে।

৪. অ্যান্টি-অক্সিডেন্ট গুণ: এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, যা দেহের কোষকে ক্ষতি থেকে রক্ষা করে।

৫. ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস বিরোধী: দারুচিনির প্রাকৃতিক উপাদান ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বিরুদ্ধে কাজ করতে পারে।

সতর্কতা বা পার্শ্বপ্রতিক্রিয়া-

১. অতিরিক্ত গ্রহণ ক্ষতিকর: বেশি পরিমাণে দারুচিনি খেলে যকৃৎ (লিভার) ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ এতে কুমারিন (Coumarin) নামক একটি রাসায়নিক থাকে।

২. রক্ত পাতলা হওয়ার সম্ভাবনা: দারুচিনি প্রাকৃতিকভাবে রক্ত পাতলা করতে পারে, তাই যারা রক্ত পাতলা করার ওষুধ খান, তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

৩. গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের সতর্ক থাকা উচিত: বেশি পরিমাণে গ্রহণ করলে গর্ভে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকতে পারে।

খাওয়ার পদ্ধতি-

১ কাপ গরম পানিতে ১/২ চা চামচ গুঁড়ো দারুচিনি বা ১টি ছোট টুকরো দারুচিনি ভিজিয়ে ৫–১০ মিনিট রেখে খালি পেটে খাওয়া যেতে পারে।

২. প্রতিদিন না খেয়ে সপ্তাহে ৩–৪ দিন খাওয়াই ভালো।

  • সর্বশেষ