শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ০১:১২ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে ১৬৭ পদে নিয়োগ, এসএসসি পাশেই আবেদনের সুযোগ

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৪ থেকে ২০তম গ্রেডের ৬ ক্যাটাগরিতে মোট ১৬৭ পদে কর্মী নিয়োগ দেবে। আবেদন করা যাবে আগামী ২১ জুলাই পর্যন্ত। এসএসসি পাস প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

১. পদের নাম ও সংখ্যা: সহকারী হিসাব রক্ষক ৫টি (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ব্যবসা শিক্ষায় স্নাতক বা সমমানের ডিগ্রি। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা

২. পদের নাম ও সংখ্যা: টেকনিক্যাল সুপারভাইজার ৯৬টি (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: উদ্ভিদবিদ্যা বা প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতক বা সমমানের পাস। অথবা বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানসহ ডিপ্লোমা ইন সিল্ক টেকনোলজি ডিগ্রি পাস।

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

৩. পদের নাম ও সংখ্যা: ড্রাফটসম্যান ১টি (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের ডিগ্রি। কোনো ইনস্টিটিউট হতে সিভিল ড্রাফটিংয়ে ন্যূনতম ৬ মাসের ট্রেড কোর্সে উত্তীর্ণ।

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

৪. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর ১৮টি (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৫. পদের নাম ও সংখ্যা: এক্সপার্ট উইভার ৪টি (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি (ভোক) (টেক্সটাইল) এবং এইচএসসি বা সমমানের ডিগ্রি।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৬. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ৪৩টি (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের ডিগ্রি পাস।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা

বয়সসীমা: ১ জুন ২০২৬ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ হতে হবে।

শর্তাবলি: ১ ও ৪ নম্বর পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ২, ৩, ৫ ও ৬ নম্বর পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

আবেদনের ফি: ১ থেকে ৫ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিসসহ মোট ১১২ টাকা। ৬ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ ৫৬ টাকা। সব গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২১ জুলাই ২০২৬, বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়