শিরোনাম
◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও) ◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা! ◈ বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা ◈ টি-টো‌য়ে‌ন্টি সিরিজের সূচি এগিয়ে আনার প্রস্তাব আফগানিস্তানের! জট কাটতে পারে ভারতের বাংলাদেশ সফরের ◈ শত্রুকে এক পা-ও এগোতে দেওয়া হবে না : ইরানের নৌবাহিনী প্রধানের হুঁশিয়ারি ◈ হঠাৎ টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষের দুর্ভোগ ◈ সরকার কেন এখন কলেরার টিকা দিচ্ছে? এই টিকার কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে? ◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা

প্রকাশিত : ২২ জুন, ২০২৬, ১১:০৫ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাঁঠালের বিচির যত উপকার, কীভাবে খাবেন জেনে নিন

মৌসুমি জাতীয় ফল কাঁঠাল বাজারে উঠেছে। জনপ্রিয় এ রসালো ফল দামেও সস্তা। কাঁঠাল অনেকেরই প্রিয় ফল। আর অনেকে এ কাঁঠাল খেলেও এর বিচিগুলো বেশিরভাগ সময়ই ফেলে দেন। কিন্তু কাঁঠালের বিচি ফেলে না দিয়ে এটি সেদ্ধ করে, ভেজে ও তরকারিতে দিয়ে কিংবা পুষ্টিকর স্মুদি বানিয়ে খেতে পারেন। 

কারণ কাঁঠালের এই বিচির মধ্যেই লুকিয়ে আছে দারুণ সব পুষ্টিগুণ। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং খনিজ পদার্থ, যা আপনার শরীরে আমিষের চাহিদা মেটাতে সাহায্য করে। তবে মনে রাখবেন— কাঁঠালের বিচি কখনো কাঁচা খাবেন না। কারণ কাঁচা বিচিতে থাকা ট্যানিন ও ট্রিপসিন ইনহিবিটর আপনার শরীরের পুষ্টি শোষণে বাধা দেয় এবং হজমে সমস্যা তৈরি করে। 

কাঁঠালের বিচি শুধু স্বাদেই নয়, এর পুষ্টিমানেও বেশ সমৃদ্ধ। এতে রয়েছে রিবোফ্ল্যাবিন ও থায়ামাইন। এ ছাড়া রয়েছে ভিটামিন বি, পটাশিয়াম, ক্যালসিয়াস, জিংক, ম্যাঙ্গানিজ, আয়রন ও কপারের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। এসব উপাদান চোখের দৃষ্টি, ত্বক ও চুল ভালো রাখতে কাজ করে।

তবে কাঁঠালের কাঁচা বিচি কখনো খাবেন না। কারণ এতে থাকে ট্যানিন ও ট্রিপসিন ইনহিবিটর, যা শরীরের পুষ্টি শোষণে বাধা দেয় এবং হজমে সমস্যা করে। তবে কাঁঠালের বিচি সেদ্ধ করে বা ভেজে খেলে এসব ক্ষতিকর উপাদান নষ্ট হয়ে যায়।

চলুন জেনে নেওয়া যাক, যেভাবে কাঁঠালের বিচি খাবেন—

* সাধারণত কাঁঠালের বিচি শুকিয়ে ভর্তা করে খাওয়া যায়। এ ছাড়া ভাজি করেও খাওয়া যায়।

* আর নিরামিষ সবজিতে কাঁঠালের বিচি যোগ করতে পারেন। মসলা দিয়ে ভুনা করলেও মুখরোচক খাবার তৈরি করা যায়।

* কাঁঠালের বিচি ভেজে খেতেও বেশ ভালো লাগে। আগুনে পুড়িয়ে খেতেও বেশ মজা।

* কাঁঠালের বিচির গুঁড়ো স্মুদিতে ব্যবহার করতে পারেন।

* সাধারণত কাঁঠালের বিচি বেটে সুস্বাদু হালুয়া বানিয়ে খাওয়া যায়।

* কাঁঠালের বিচি শুকিয়ে গুঁড়া করে রুটি, বিস্কুট কিংবা পিঠায় ব্যবহার করা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়