শিরোনাম
◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ০৫:২৪ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে বিশাল নিয়োগ, পদসংখ্যা ১,৩৩৫

ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়তে আগ্রহী প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ছয়টি ব্যাংক সমন্বিতভাবে ‘অফিসার (ক্যাশ)’ পদে ১ হাজার ৩৩৫ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করা যাবে আগামী ১২ জুলাই, ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিসার (ক্যাশ)

পদসংখ্যা: ১,৩৩৫টি (রূপালী ব্যাংক পিএলসি ৭৭২, অগ্রণী ব্যাংক পিএলসি ৪০০, বাংলাদেশ কৃষি ব্যাংক ১২৭, বেসিক ব্যাংক পিএলসি ২৩, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ১১, প্রবাসীকল্যাণ ব্যাংক ২টি)।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এসএসসি বা তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ১টি ‘প্রথম বিভাগ/শ্রেণি’ থাকতে হবে। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়েই ৩য় শ্রেণি গ্রহণযোগ্য হবে না। ও-লেভেল, এ-লেভেল পাস করা এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ক্ষেত্রে শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে সমমান সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, এ পদের মূল বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। পাশাপাশি নিয়মানুযায়ী অন্যান্য প্রদেয় সুযোগ-সুবিধা ও ভাতা দেওয়া হবে।

বয়সসীমা: ১ এপ্রিল, ২০২৬ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

বাছাই পদ্ধতি: প্রার্থীদের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—তিনটি ধাপে পরীক্ষায় অংশ নিতে হবে। অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র পাঠাতে হবে না। তবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার দিন সব সনদের মূল কপি প্রদর্শন ও সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে লিঙ্কে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৬০০-৬০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে অথবা এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন ফি দেওয়া যাবে। অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত আবেদন ফি ৫০ টাকা। তাঁরা প্রথমে ২০০ টাকা ফি দিয়ে আবেদন করার পর অবশিষ্ট টাকা ফেরত পাওয়ার জন্য নির্ধারিত লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১২ জুলাই, ২০২৬; রাত ১১টা ৫৯ মিনিট।

আবেদন ফি জমা ও পেমেন্ট ভেরিফাই এবং ট্রেকিং পেজ সংগ্রহের শেষ সময়: ১৪ জুলাই, ২০২৬; রাত ১১টা ৫৯ মিনিট।

সূত্র: বিজ্ঞপ্তি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়