শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৩, ০১:০৩ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২৩, ০১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানে কেউ একধিকবার ওমরাহ করতে পারবেন না

সাজ্জাদুল ইসলাম: রমজানে বারবার ওমরাহ করার অ অনুমতি  দেবে না সৌদি আরব সরকার। কোন ব্যক্তি এ মাসে কেবল একবারই ওমরাহ করার অনুমতি পাবেন। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রলায় এ তথ্য জানিয়েছে। সৌদি গেজেট

এ পবিত্র মাসে যারা ওমরাহ পালন করতে চান, তারা যেন স্বাচ্ছন্দ্যের সঙ্গে তা পালন করতে পারেন তার জন্য এমন পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার । সকলের জন্য এমন নিয়ম প্রযোজ্য হবে। 

ওমরাহ পালনের জন্য নুসুক অ্যাপ থেকে অনুমতি নিতে হবে। ওমরাহ করার জন্য অনুমতিপ্রাপ্ত ব্যক্তি একটি নির্দিষ্ট সময়ের জন্য পবিত্র স্থানে অবস্থান করার সুযোগ পাবেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ওমরাহ পালনের জন্য নির্ধারিত তারিখ সংশোধন করার কোনো সুযোগ নেই। তবে হজযাত্রীরা চাইলে নুসুক অ্যাপের মাধ্যমে তাদের জন্য নির্ধারিত তারিখ মুছে ফেলতে পারেন। তারপর তারা একটি নতুন তারিখ পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।


এসআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়