শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২৭ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবচেয়ে দামি ভাতের স্বাদ কেমন? গিনেস স্বীকৃত কিনমেমাই প্রিমিয়ামের রহস্য

দাম ও স্বাদের কারণে বাঁশমতি চাল প্রশংসা কুড়িয়েছে সবমহলে। বিভিন্ন আচার-অনুষ্ঠান ও আয়োজনে বিলাসী খাবার হিসেবে এই চালের ভাতই প্রাধান্য পায়। কিন্তু এটি কি সবচেয়ে ব্যয়বহুল ও স্বাদের ভাত? গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বলছে ‘না’। বিশ্ব রেকর্ড করা সবচেয়ে দামি ভাত কিনমেমাই প্রিমিয়াম।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃক বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল চাল হিসেবে স্বীকৃতি পাওয়ার পর কিনমেমাই প্রিমিয়ামের বিশেষত্ব নিয়ে সচেতন মহলে বেশ আলোচনা হয়েছে, বিশেষ করে পর্যটক ও ভোজনরসিক মানুষদের মধ্যে। খবর সিএনএনের।

এই চাল জাপানে হয়। প্রতি বছর দেশটিতে এর মাত্র ১ হাজার বাক্স উৎপাদন হয়, যার প্রতিটির দাম প্রায় ৭৩ ডলার।  এ বিষয়ে টয়ো রাইস করপোরেশনের প্রেসিডেন্ট কেইজি সাইকা বলেন, সেরা মানের এবং পুরস্কার বিজয়ী চালের জাতগুলো প্রথমে স্বাদ ও গঠনেরভিত্তিতে বাছাই করা হয়; এরপর সেগুলোর সজীবতা ও ‘প্রাণশক্তি’ বিষয়ে জানতে এনজাইম লেভেল পরীক্ষা করা হয়।

জাপানি শেফ কেনিচি ফুজিমোটো জানান, এই চালের দানাগুলো ‘হীরার’ মতো চকচকে। স্বাদে আরো অনন্য।

সোনালি অক্ষরে `বিশ্বের সেরা চাল' লেখা একটি কালো বাক্স হাতে নিয়ে শেফ কেনিচি বলেন, ‘এ ধরনের জিনিস প্রায়ই খুব বেশি বাণিজ্যিক হয় এবং এগুলো যে সবসময় ভালো হবেই, এমন কোনো কথা নেই।" 

মিশেলিন স্টার বিজয়ী সুশি মাস্টারদের অধীনে ২০ বছরেরও বেশি সময় কাজ করার সুবাদে এই শেফ অসংখ্য জাতের চালের সান্নিধ্য পেয়েছেন। তবে এমন কিছুর মুখোমুখি আগে হননি। 

কিনমেমাই প্রিমিয়ামের প্রস্তুতকারকরা কেবল একে বিশ্বের সেরা চাল হিসেবেই দাবি করেন না, বরং ২০১৬ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস একে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল চাল হিসেবেও স্বীকৃতি দিয়েছে।

কেইজি সাইকা বলেন, ‘৮৪০ গ্রামের এক বক্স চালের দাম ৯ হাজার ৪৯৬ জাপানি ইয়েন—যা ২০১৬ সালের হিসাব অনুযায়ী প্রতি কেজি প্রায় ১০৯ ডলার। যখন সাধারণ চালের দাম ছিল প্রতি কেজি মাত্র ৩০০ থেকে ৪০০ ইয়েন, আমি ভাবতাম কেউ কি আদৌ এটা কিনবে? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মানুষের খোঁজখবর নেওয়া বাড়তে শুরু করল।’

প্রথমে একবারের জন্য বাজারে আনার পরিকল্পনা থাকলেও, ব্যাপক চাহিদার কারণে এখন প্রতি বছরই এটি বাজারজাত করা হয়। এ বছর কিনমেমাই প্রিমিয়ামের প্রতিটি বক্স ১০ হাজার ৮০০ ইয়েন বা ৭৩ দশমিক ৪ ডলারে বাজারে ছাড়া হয়েছে।

স্বাদের বিষয়ে কেইজি সাইকা বলেন, ‘এই চাল সজীবতা বা প্রাণশক্তি এনজাইমের কার্যকারিতার মাধ্যমে স্পষ্টভাবে শনাক্ত করা যায়। যে চালের এমন শক্তিশালী প্রাণশক্তি থাকে, তা সত্যিই অনন্য হয়ে ওঠে।’

তিনি দাবি করেন, কেবল সর্বোচ্চ প্রাণশক্তিসম্পন্ন দানাগুলোই নির্বাচন করা হয়। এরপর আসে বয়স বাড়ানোর প্রক্রিয়া। 

কেইজি সাইকা বলেন, ‘চাল কয়েক মাস রেখে দিলে এর স্বাদ আরো বহুগুণ বেড়ে যায়। স্বাদ আরো গভীর হয় এবং স্বাস্থ্যগুণও উন্নত বলে মনে হয়। তাই এই চাল সত্যিই বিশেষ।’

এই শ্রমসাধ্য প্রক্রিয়া এবং সীমিত সরবরাহের কারণে কিনমেমাই প্রিমিয়াম উৎপাদন করা বেশ ব্যয়বহুল। এই চাল প্রায়ই বিলাসজাত উপহার হিসেবে দেওয়া হয়, যা বিশেষ কোনো উপলক্ষ্য উদযাপন করতে বা করপোরেট গ্রাহকদের প্রভাবিত করতে ব্যবহার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়