শিরোনাম
◈ দুই মাসের বকেয়াসহ আগামী জুলাই মাস থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী ◈ চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের বিষয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল (ভিডিও) ◈ ১,৬০০ টাকার উৎপাদন খরচ, বিক্রি মাত্র ৮০০-৯০০ টাকায়; পেঁয়াজ ডোবায় ফেলছেন কৃষকরা! ◈ আপনি নির্বাচিত নন, ভোটিং-এ অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার (ভিডিও) ◈ সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের উদ্দেশে পাকিস্তানের হুমকি: ‘পানি আটকালেই হাত কেটে দেওয়া হবে’(ভিডিও) ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে গোপনে ভিডিও ধারণ, যুবক আটক ◈ মার্কিন বিশ্লেষক বল‌লেন, আমরা ব্যর্থ হয়েছি, মধ্যপ্রাচ্য ছাড়ার সময় হয়েছে: ফ‌রেন প‌লি‌সি‌র প্রতি‌বেদন ◈ ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে বিক্রি, কুমিল্লায় ২ পুলিশ কর্মকর্তার বিষয়ে যা বললেন ওসি ◈ ড.ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ নিয়ে কি তদন্ত হবে? ◈ ঋণ খেলাপির কারণে শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী: আপিল বিভাগ

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪০ বিকাল
আপডেট : ৩০ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলার চারটি আসনে ১৩১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, থাকবে ছয় স্তরের নিরাপত্তা

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ভোলার ৪টি সংসদীয় আসনে মোট ৫২৫টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ১৩১টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসন। এসব কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে সাধারণ কেন্দ্রের তুলনায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভোলা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৪টি আসনে এই ৫২৫টি কেন্দ্রে মোট ৩ হাজার ৬২২টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে। এরমধ্যে ভোলা-১ (সদর) আসনে ভোট কেন্দ্র রয়েছে ১১৪টি, ভোলা-২ (দৌলতখান-‌বোরহানউদ্দিন) আসনের ১৩৮টি, ভোলা-৩ (লালমোহন-তজুম‌দ্দিন) আসনের ১১৯টি ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে মোট ১৫৪টি কেন্দ্র রয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, এসব কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ভোলা-৩ আসনে (৫০টি), যার মধ্যে তজুমদ্দিন উপজেলায় ৩৬টি এবং লালমোহনে ১৪টি। এছাড়া ভোলা-২ আসনের ৩২টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে দৌলতখানেই ২৫টি। ভোলা-৪ আসনে চরফ্যাশনে ১৬টি ও মনপুরায় ১১টি এবং ভোলা-১ (সদর) আসনে ২২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়া‌রি উৎসবমুখর প‌রিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ‌

ভোট গ্রহণের দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পু‌লিশ, আনসার, র‌্যাব, নৌবা‌হিনী, কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশসহ বি‌ভিন্ন আইন শৃঙ্খলা বা‌হিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। এছাড়াও ঝুঁ‌কিপূর্ণ কে‌ন্দ্রগুলোকে বাড়‌তি নিরাপত্তা দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়