শিরোনাম
◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫৪ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে হজ ২০২৭ নিবন্ধন, এখনো নিবন্ধন করেননি ৩৪ হাজারের বেশি

হজ ২০২৭-এর নিবন্ধনের সময় শেষ হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শেষ হচ্ছে প্রাথমিক নিবন্ধনের নির্ধারিত সময়। 

২০২৭ সালের হজের জন্য বাংলাদেশ ৭৮ হাজার ৫০০ জনের কোটা পেয়েছে। তবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিকাল পর্যন্ত নিবন্ধন সম্পন্ন করেছেন ৪৩ হাজার ৮২৩ জন। 

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৬২ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৪০ হাজার ৬১ জন নিবন্ধন করেছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না। একই সঙ্গে হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Advertisement

প্রাক-নিবন্ধন করা হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজের সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। তা না হলে তাদের হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়তে পারে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। 

মন্ত্রণালয়ের আগের নির্দেশনার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকও দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।

সংশ্লিষ্ট হজ এজেন্সির মালিকদের ভাষ্য, অনেক হজযাত্রী এত আগে হজের অর্থ জমা দিতে আগ্রহী নন। এ কারণে চূড়ান্ত নিবন্ধনের গতি প্রত্যাশিত হারে বাড়ছে না। শেষ সময়ে বিপুলসংখ্যক হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সৌদি কর্তৃপক্ষের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, গত ২৭ জুলাই বাংলাদেশে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের মেয়াদ বাড়ানোর কোনো সুযোগ নেই।

মন্ত্রণালয় জানিয়েছে, নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর বাংলাদেশ থেকে হজে যেতে ইচ্ছুকদের চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানাতে হবে। সেই সংখ্যার ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। 

এর মধ্যে রয়েছে সৌদি আরবে বিভিন্ন সেবার জন্য অর্থ পাঠানো, হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও ফিটনেস সনদ প্রদান, প্রয়োজনীয় টিকাদান, হজ প্রশিক্ষণসহ অন্যান্য প্রস্তুতি।

  • সর্বশেষ