শিরোনাম
◈ আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী (ভিডিও) ◈ মাদক কারবারির বাড়িতে পুলিশের দেহ তল্লাশি, যা জানা গেল ◈ বাংলাদেশসহ ১৪ দেশের সামুদ্রিক নিরাপত্তা জোটের নেতৃত্বে সৌদির আল-শেহরি ◈ কালিয়াকৈরে মেয়ে থেকে ছেলে হলেন এসএসসি পরীক্ষার্থী ◈ আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বললেও বাস্তবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে: মির্জা ফখরুল ◈ দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ ◈ গাজীপুরে পৌর আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬, ০৯:০২ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসহায়দের সহায়তার জন্য চাঁদাবাজি কি জায়েজ?

প্রশ্ন: আমি একজন রাজনীতিক। আমার এলাকায় অনেক অসহায় মানুষ আছে। আমি এলাকার বিত্তবান লোকদের থেকে চাঁদা নিয়ে এসব অসহায় মানুষকে সহযোগিতা করে থাকি। এভাবে চাঁদাবাজি করে অসহায় মানুষকে সহযোগিতা করা কি জায়েজ?

উত্তর: অসহায় মানুষের সহযোগিতা করা অত্যন্ত ভালো কাজ। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্যতম বৈশিষ্ট্য ছিল।

উম্মুল মুমিনিন হজরত খাদিজা (রা.) নবীজির বিশেষ কিছু বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন, إِنَّكَ ‌لَتَصِلُ ‌الرَّحِمَ، وَتَحْمِلُ الْكَلَّ، وَتَكْسِبُ الْمَعْدُومَ، وَتَقْرِي الضَّيْفَ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ

অর্থ: আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, অসহায় লোকদের ভার বহন করেন, নিঃস্ব লোকদের উপার্জন করে দেন, অতিথিদের আপ্যায়ন করেন এবং বিপদাপদে পতিত মানুষকে সাহায্য করেন। (সহিহ বুখারি, ০৩)

সুতরাং অসহায় লোকদের সহযোহিতা করা খুব ভালো কাজ। তবে তাদেরকে সাহায্য করার পন্থা অবশ্যই শরিয়ত-সমর্থিত হতে হবে। আর চাঁদাবাজি শরিয়ত-সমর্থিত কোনো পন্থা নয়। কেননা এতে মানুষ সাধারণত আন্তরিক সন্তোষের সঙ্গে টাকাপয়সা দেয় না; বরং চাপের শিকার হয়ে কিংবা চক্ষুলজ্জার কারণে দিয়ে থাকে। 

এভাবে কারও থেকে টাকাপয়সা নেওয়া জায়েজ নয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,‌ لَا ‌يَحِلُّ ‌مَالُ ‌امْرِئٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ

অর্থ: কারও সম্পদ তার আন্তরিক সন্তোষ ছাড়া হালাল নয়। (মুসনাদে আহমাদ, ২০৬৯৫)

অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে অসহায় মানুষকে সাহায্য করার উদ্দেশ্যেও চাঁদাবাজি করা জায়েজ হবে না। তবে আপনি চাইলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের প্রতি উন্মুক্ত আহবান করতে পারেন। 

অতঃপর কেউ যদি চাপ বা লজ্জা অনুভব করা ছাড়া স্বেচ্ছায় টাকাপয়সা দেয়, তবে সে টাকাপয়সা দ্বারা আপনি অসহায় মানুষের সহযোগিতা করতে পারবেন। 

সূত্র: সুনানুদ দারাকুতনি, ২৮৮৪; ইহইয়াউল উলুম, ৪/৩৬৮; শারহু মুখতাসারিত ত্বহাবি, ৫/৩৯১

  • সর্বশেষ
  • জনপ্রিয়