শিরোনাম
◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৪:১০ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুমার দিনের গুরুত্ব ও ফজিলত

সপ্তাহের প্রতিটি দিন আল্লাহ তাআলার সৃষ্টি, তবে কিছু দিন আছে যেগুলো বিশেষ মর্যাদা ও ফজিলতে ভরপুর। ঠিক তেমনই একটি দিন হলো জুমা বা শুক্রবার— যা মুমিনের ঈদের দিন। এই দিনে রহমতের দরজা খুলে যায়, গুনাহ মাফের সুযোগ আসে, দোয়া কবুলের বিশেষ সময় থাকে। যে ব্যক্তি জুমাকে গুরুত্ব দেয়, তার জীবনে বরকত নেমে আসে; আর যে অবহেলা করে, সে আল্লাহর অশেষ অনুগ্রহ থেকে নিজেকেই বঞ্চিত করে।

জুমার দিনের ফজিলত

জুমার দিনের ফজিলত অনেক বেশি। এ দিনের মর্যাদার বিষয়টি কুরআনের ঘোষণায় ওঠে এসেছে। আল্লাহ তাআলা বলেন—

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ

Advertisement

‘হে মুমিনগণ! জুমার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং কেনাবেচা ত্যাগ করো। এটিই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।’ (সুরা আল-জুমুআহ: আয়াত ৯)

হাদিসে জুমার মর্যাদা

রাসুলুল্লাহ (সা.) বলেন—

خَيْرُ يَوْمٍ طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ يَوْمُ الْجُمُعَةِ

‘সূর্য উদিত হওয়া দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন।’ (মুসলিম ১৮৫০)

আরেক হাদিসে এসেছে—

أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم ذَكَرَ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ فِيهِ سَاعَةٌ لاَ يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ قَائِمٌ يُصَلِّي يَسْأَلُ اللهَ تَعَالَى شَيْئًا إِلاَّ أَعْطَاهُ إِيَّاهُ وَأَشَارَ بِيَدِهِ يُقَلِّلُهَا

‘ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমু‘আহর দিন সম্পর্কে আলোচনা করেন এবং বলেন, এ দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, যে কোন মুসলিম বান্দা যদি এ সময় সালাতে দাঁড়িয়ে আল্লাহর নিকট কিছু প্রার্থনা করে, তবে তিনি তাকে অবশ্যই তা দিয়ে থাকেন এবং তিনি হাত দিয়ে ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন যে, সে মুহূর্তটি খুবই সংক্ষিপ্ত।’ (বুখারি ৯৩৫, মুসলিম ৮৫২)

জুমার দিন কেবল একটি সাপ্তাহিক ইবাদতের সময় নয়; বরং এটি মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত, ক্ষমা ও নিকটতার এক অনন্য উপহার। এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয়— দুনিয়ার ব্যস্ততা যতই হোক, আল্লাহর ডাকই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি জুমার মর্যাদা উপলব্ধি করে আদব ও আমলের সঙ্গে এ দিনকে গ্রহণ করে, তার হৃদয় আলোকিত হয়, ঈমান নবায়ন হয় এবং জীবন পায় নতুন দিশা।

আসুন, আমরা জুমাকে অবহেলার নয়—ভালোবাসার দিন বানাই। ইবাদতের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করি, দোয়ার মাধ্যমে রবের দরবারে মাথা নত করি এবং এই বরকতময় দিনকে নিজেদের চরিত্র ও আমলের পরিবর্তনের সূচনা হিসেবে গ্রহণ করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জুমার দিনের প্রকৃত ফজিলত ও মর্যাদা উপলব্ধি করে তা যথাযথভাবে আদায় করার তাওফিক দান করেন। আমিন।

  • সর্বশেষ