শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৩:০১ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র ৮ মাস ১৫ দিনে হাফেজ হলো হবিগঞ্জের ৭ বছরের শিশু

হবিগঞ্জে মাত্র সাড়ে আট মাসে পবিত্র কোরআন মুখস্থ করে এক অনন্য নজির স্থাপন করেছে সাত বছর বয়সী শিশু মিজানুর রহমান। অদম্য মেধা ও পরিশ্রমের মাধ্যমে সে এই গৌরব অর্জন করেছে। মিজানুর রহমান হবিগঞ্জ সদর উপজেলার জিল্লুর রহমানের ছেলে।

হাফেজ মিজানুর রহমান হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করে। সাধারণত কোরআন মুখস্থ করতে ২ থেকে ৩ বছর লাগলেও মিজান মাত্র ৮ মাস ১৫ দিনে ৩০ পারা কোরআন আয়ত্ত করে শিক্ষক ও অভিভাবকদের অবাক করে দিয়েছে।

মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ কারি মাহমুদ আল হাসান বলেন, ‘মিজানুর রহমান আমাদের মাদ্রাসার অত্যন্ত মেধাবী একজন ছাত্র। তার ঐকান্তিক ইচ্ছা এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে সে এই অভাবনীয় সাফল্য পেয়েছে। কয়েক বছর ধরে আমাদের মাদ্রাসায় দ্রুততম সময়ে হিফজ সম্পন্ন করার এই ধারাবাহিকতা বজায় রয়েছে।’

খুদে হাফেজ মিজানের এই বিরল কৃতিত্বকে উদ্‌যাপন করতে আগামী ২ ফেব্রুয়ারি তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বরণ করে নেওয়া হবে এই বিস্ময় বালককে।

 

  • সর্বশেষ