শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৯:০২ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালিমা তাইয়্যেবার গুরুত্ব ও বিশেষ ৫ ফজিলত

মুমিনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ইমান। আর এই ইমানের মূল ভিত্তি হলো কালিমা তাইয়্যেবা। পরকালে মুক্তির জন্য ইমানের কোনো বিকল্প নেই; ইমান ছাড়া কোনো নেক আমলই আল্লাহর দরবারে কবুল হবে না।

কালিমা তাইয়্যেবা

advertisement

মানুষ যে বাক্যগুলোর মাধ্যমে ইমানের ঘোষণা দেয়, তার মধ্যে অন্যতম কালিমা তাইয়্যেবা। কালিমা তাইয়্যেবা হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।’ অর্থ: ‘আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল।’

কালিমা তাইয়্যেবার উৎস

advertisement

কালিমা তাইয়্যেবার দুটি অংশই পবিত্র কোরআনে বিদ্যমান। প্রথম অংশ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সুরা সাফফাতের ৩৫ নম্বর আয়াতে এবং দ্বিতীয় অংশ ‘মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ সুরা ফাতহ-এর ২৯ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে।

কালিমা তাইয়্যেবার ৫ ফজিলত

advertisement

১. জাহান্নাম থেকে মুক্তি: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা সেই ব্যক্তির ওপর জাহান্নাম হারাম করে দিয়েছেন, যে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য “লা ইলাহা ইল্লাল্লাহ” বলেছে।’ (সহিহ বুখারি: ১১৭৬)

২. জান্নাত লাভ: যে ব্যক্তি এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। (সহিহ মুসলিম)

৩. নবীজির সুপারিশ: আবু হুরায়রা (রা.) নবীজি (সা.)-কে জিজ্ঞেস করলেন, ‘কিয়ামতের দিন আপনার সাফায়াত লাভে সবচেয়ে ধন্য হবে কে?’ তিনি বললেন, ‘যে ব্যক্তি একনিষ্ঠ হৃদয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে।’ (সহিহ বুখারি: ৯৯)

৪. কবরে অবিচলতা: কবরের জিজ্ঞাসাবাদে যখন মুমিন এই সাক্ষ্য দেয়, তখন আল্লাহ তাকে সুপ্রতিষ্ঠিত রাখেন। (সুরা ইবরাহিম: ২৭)

৫. সর্বোত্তম আমল: ইমানের ৭০টির বেশি শাখার মধ্যে সর্বোত্তম শাখা হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলা। (সহিহ মুসলিম: ৩৫)

কালিমা তাইয়্যেবা হলো ইমানের কেন্দ্রবিন্দু। এর অর্থ ও দাবি হৃদয়ে ধারণ করা জরুরি। কালিমার মর্মার্থ মনে-প্রাণে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার মাধ্যমেই ইমান পূর্ণতা পায়। 

সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ