শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫৫ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাগ্য পরিবর্তনে কোন দোয়া পড়বেন, জানালেন রাসুলুল্লাহ (সা.)

জীবন কখনো স্থির থাকে না; প্রতিটি মুহূর্তে আমাদের ওপর আল্লাহর পরিপূর্ণ নিয়ন্ত্রণ বিরাজমান। ভাগ্য পরিবর্তনের দোয়া হলো সেই ইলাহি সাহায্য প্রার্থনা, যা মনকে শান্তি দেয় এবং জীবনের কঠিন পরিস্থিতি থেকে আল্লাহর করুণা প্রার্থনায় শক্তি যোগায়।

মানুষ আল্লাহর কাছে কিছু চাইলে তিনি মহাখুশি হন। এমনকি বান্দার চাওয়ায় মহান আল্লাহ বান্দার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দেন। হাদিসে নববিই যারা প্রমাণ; রাসুলুল্লাহ (সা.) বলেছেন— 

لاَ يَرُدُّ الْقَضَاءَ إِلاَّ الدُّعَاءُ وَلاَ يَزِيدُ فِي الْعُمُرِ إِلاَّ الْبِرُّ

‘দোয়া ছাড়া অন্য কোনো কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং সৎকাজ ছাড়া অন্য কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না। (তিরমিজি ২১৩৯)

তাই ভাগ্য বদলে নবীজি (সা.) থেকে বর্ণিত দোয়াটি বেশি বেশি পড়ুন—

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلاَءِ وَدَرَكِ الشَّقَاءِ وَسُوءِ الْقَضَاءِ وَشَمَاتَةِ الأَعْدَاءِ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাহদিল বালা-য়ি, ওয়া দারাকিশ শাকা-য়ি, ওয়া সু-ইল কাযা-য়ি, ওয়া শামাতাতিল আদা-য়ি।’ 

অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে কঠিন বিপদ, দুর্ভাগ্যে পতিত হওয়া, ভাগ্যের অশুভ পরিণতি এবং বিপদে শত্রুর আনন্দিত হওয়া থেকে আশ্রয় চাই।’ (বুখারি ৬৩৪৭, মুসলিম ২৭০৭)

দুনিয়া ও আখেরাতের যে কোনো কল্যাণে পড়ুন কুরআনে বর্ণিত এ দোয়া—

رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡیَا حَسَنَۃً وَّ فِی الۡاٰخِرَۃِ حَسَنَۃً وَّ قِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ: ‘রাব্বানা আতিনা ফিদ-দুনইয়া হাসানাতাও ওয়া ফিল-আখিরাতি হাসানাতাও ওয়া ক্বিনা আজাবান-নার।’

অর্থ: হে আমাদের রব! আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখেরাতেও কল্যাণ দিন এবং আগুনের আজাব থেকে রক্ষা করুন।’ (সুরা বাকারা: আয়াত ২০১)

ভাগ্য পরিবর্তনের দোয়া কেবল একটি শব্দের পুনরাবৃত্তি নয়; এটি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, ধৈর্য ও পরিশ্রমের সংমিশ্রণ। নিয়মিত এই দোয়া করার মাধ্যমে জীবনের যেকোনো চ্যালেঞ্জকে মোকাবিলা করার মানসিক শক্তি অর্জন সম্ভব। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং জীবনের প্রতিটি মুহূর্তে সুখ ও সমৃদ্ধি দান করুন। আমিন।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়