শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ১০:১৩ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতটি মারাত্মক পাপ, যা মুমিনদের সতর্কতার সঙ্গে এড়িয়ে চলা উচিত

মানুষের নৈতিক অবক্ষয় সাধারণত হঠাৎ ঘটে না; তা ধীরে ধীরে সমাজের ভেতরে প্রবেশ করে এবং শেষ পর্যন্ত মানবিকতা, ন্যায়বোধ ও ঈমানের মূলকে পর্যন্ত ক্ষতিগ্রস্ত করে। তাই ইসলাম শুধু নেককাজের দিকে আহ্বান করেই থেমে যায়নি; বরং এমন কিছু গুরুতর অপরাধও চিহ্নিত করে দিয়েছে, যেগুলোর উপস্থিতি ব্যক্তি ও সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। মহানবী (সা.) এ ধরনের অপরাধকে বলেছেন “মুহলিকাত” বা ধ্বংসকারী কাজ, যেগুলো একজন মানুষের ঈমান, নীতি, পরিবার, অর্থনীতি এবং সামাজিক শান্তিকে বিপর্যস্ত করে দেয়। নিচে বর্ণিত হাদিসে সাতটি এমন গুরুতর অপরাধ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে-

عَنْ أَبِيْ هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ اجْتَنِبُوْا السَّبْعَ الْمُوْبِقَاتِ قَالُوْا يَا رَسُوْلَ اللهِ وَمَا هُنَّ قَالَ الشِّرْكُ بِاللهِ وَالسِّحْرُ وَقَتْلُ النَّفْسِ الَّتِيْ حَرَّمَ اللهُ إِلَّا بِالْحَقِّ وَأَكْلُ الرِّبَا وَأَكْلُ مَالِ الْيَتِيْمِ وَالتَّوَلِّيْ يَوْمَ الزَّحْفِ وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلَاتِ

advertisement

আবূ হুরাইরাহ্ (রা) সুত্রে মহানবী (সা.) হতে বর্ণিত তিনি বলেন, সাতটি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে।

সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসুল! সেগুলো কী? তিনি বললেন, (১) আল্লাহর সঙ্গে শরীক করা (২) যাদু (৩) আল্লাহ্ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন, শরীয়ত সম্মত কারণ ব্যতিরেকে তাকে হত্যা করা (৪) সুদ খাওয়া (৫) ইয়াতীমের মাল গ্রাস করা (৬) রণক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া এবং (৭) সরল স্বভাবা সতী-সাধ্বী মু’মিনাদের অপবাদ দেয়া। (বুখারি, হাদিস : ২৭৬৬)
সাতটি ধ্বংসকারী কাজের সংক্ষিপ্ত বিবরণ

advertisement

আল্লাহর সাথে অংশীদার স্থাপন (শিরক):  মহান আল্লাহর একত্ব অস্বীকার করে তাঁর সাথে অন্য কাউকে উপাসনা বা ক্ষমতার অংশীদার বানানো।

যাদু (সিহর): মানুষের ক্ষতি, বিভ্রান্তি বা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে শয়তানি কৌশল ও নিষিদ্ধ পদ্ধতি ব্যবহার।

advertisement

নিরপরাধ মানুষ হত্যা: শরিয়তসম্মত কারণ ছাড়া কারো জীবন হরণ করা; যা মানবতার চরম লঙ্ঘন।

সুদ খাওয়া: অন্যের প্রয়োজনকে পুঁজি করে অন্যায় আর্থিক লাভ গ্রহণ করা; যা সমাজে বৈষম্য ও শোষণ বাড়ায়।

ইয়াতীমের মাল আত্মসাৎ : অসহায় অনাথের সম্পদ অন্যায় উপায় বা মাধ্যমে নিজ স্বার্থে ব্যবহার করা।

যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন : ন্যায়ের পক্ষে যুদ্ধে দায়িত্ব ও কর্তব্য থেকে পালিয়ে যাওয়া; যা জাতি ও মুসলিম বাহিনীকে দুর্বল করে।

সতী-সাধ্বী মুমিন নারীদের অপবাদ : পবিত্র নারীদের চরিত্রহীনতার অভিযোগ তোলা; যা মারাত্মক সামাজিক ও নৈতিক অপরাধ।

মহান আল্লাহ আমাদের সকলকে এসব ধ্বংসাত্মক পাপা থেকে বিরত থাকার তওফিক দান করুন। 

সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ